শহীদ আবু সাঈদের বাবা-মায়ের থাকার ঘর ও কবরের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়া হবে: মীর শাহে আলম

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

শহীদ আবু সাঈদকে গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তাঁর বাড়িতে নতুন ঘর নির্মাণ, বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়ি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে তিনি এখানে এসেছেন। শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের আওতায় বাড়ির মধ্যে ঘর নির্মাণ, তাঁর বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্যও এটি অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন সারা দেশের মানুষকে রাজপথে নামিয়ে এনেছিল, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ তরুণদের, সমাজের এবং ছাত্র-জনতার মধ্যে একটি আন্দোলনকে প্রজ্বলিত করেছিল। সেই আন্দোলনে সারা দেশের লাখো মানুষ রাজপথে নেমে এসেছিল।

উত্তরাঞ্চলের মানুষের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, স্বাস্থ্য কার্ড, খাল খনন, কর্মসংস্থান ও খেলাধুলার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদ গণঅভ্যুত্থানের বীর। সরকার তাঁর স্মৃতি আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে চায়। তাঁর বাড়ি ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকার উন্নয়নকাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আবু সাঈদের বাড়ির উন্নয়ন ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে বরাদ্দ করা এক কোটি টাকার কাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া রংপুর স্টেডিয়ামটি শহীদ আবু সাঈদের নামে করার আগ্রহের কথাও জানান প্রতিমন্ত্রী। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর জেলা স্টেডিয়ামের নাম ইতোমধ্যে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

শু/আজা

বিষয়:

আবু সাঈদ
১

অটোরিকশায় চড়ে শুটিংয়ে হাজির রজনীকান্ত, কিন্তু কেন?

২

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের স্থানে ফোয়ারা নির্মাণের খবর অস্বীকার মুক্তিযুদ্ধ মন্ত্রীর

৩

দলের নাম ব্যবহার করে অপরাধ, বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

৪

২০ মাস পর ওয়ানডে দলে ফিরলেন মুর্শিদা, দিশা-দিলারাও

৫

ঢাবির হলে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম

৬

জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থানের অভিযোগে ঢাবি শিক্ষক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

৭

নির্বাচন কমিশন ইস্যুতে উত্তপ্ত ভারত, দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ইন্ডিয়া জোটের

৮

চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের নেতৃত্বে মানিক-জিসান

৯

ওয়ান আন্তাও থেকে ছাও শিকি: চীনের সাফল্যের সূত্র

১০

দল ছেড়ে রোনালদোর রহস্যময় বিদায়, ‘পরে কারণ জানাব’

১১

বাংলাদেশ ক্রিকেটে হেম্পের নতুন অধ্যায়

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না

১৩

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, অভিযোগের জবাব না দেওয়ায় বহিষ্কার

১৪

৪৯তম বিসিএসে ৬১১ জনের নিয়োগ, সুপারিশ পেয়েও বাদ ৫৭

১৫

আইনশৃঙ্খলা বাহিনীর ১৯ ফেসবুক পেজে মনিটাইজেশন, মেটার নীতির সঙ্গে বৈপরীত্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত