ডিম নিক্ষেপের পর হামলার অভিযোগ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের পর একদল যুবক হামলার চেষ্টা করে বলে তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের দাবি। একপর্যায়ে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে তাঁর বহনকারী গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।

ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে আখড়াবাড়ির ভেতরে নিরাপদ স্থানে নেওয়া হয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় আখড়াবাড়ি এলাকায় কিছু সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ বলেন, তাঁরা ব্যক্তিগত সফরে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে গিয়েছিলেন। বিকেলে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি ঘুরে সন্ধ্যায় লালন শাহের আখড়াবাড়িতে যান। সেখানে স্থানীয় শিল্পীদের গান শোনার পর বের হওয়ার সময় দুজন নারী নাসীরুদ্দীনের সঙ্গে ছবি তুলতে চান। ওই সময় তাঁকে লক্ষ্য করে একজন ডিম ছোড়েন বলে তিনি দাবি করেন।

শোভন আহমেদের ভাষ্য, এরপর ২০ থেকে ২৫ জন যুবক সেখানে এসে গালাগাল করতে থাকেন এবং নাসীরুদ্দীনকে মারতে উদ্যত হন। তাঁদের কয়েকজনের হাতে লাঠি ছিল বলেও তিনি দাবি করেন। নাসীরুদ্দীনকে রক্ষায় সঙ্গে থাকা নেতাকর্মীরা তাঁকে ঘিরে ফেলেন। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হন বলে তাঁর দাবি। পরে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাতের দাবি, গাড়িতে ইট নিক্ষেপের ঘটনায় নাসীরুদ্দীনের হাতে আঘাত লাগে। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা ও তাঁদের আঘাতের ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হামলার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা। তিনি কয়েকজনকে শনাক্ত করার দাবিও করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তিনি বলেন, নাসীরুদ্দীনের ওপর হামলা হয়ে থাকলে তা নিন্দনীয়। ছাত্রদল ‘মব কালচারের’ রাজনীতি বিশ্বাস করে না এবং এ ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই জড়িত নয়।

ঘটনার পর কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি তখন তাঁর জানা ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে আখড়াবাড়ি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। নাসীরুদ্দীন কখন ও কী কারণে সেখানে গিয়েছিলেন, সেটিও পুলিশকে জানানো হয়নি বলে তিনি জানান। ঘটনার পর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং ঘটনাস্থলে আরও পুলিশ পাঠানো হয়।

ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে এনসিপির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ। রাত ৮টা ২৪ মিনিটের দিকে ফেসবুকে দেয়া ওই পোস্টের সঙ্গে হামলার ঘটনায় ভাঙচুর করা গাড়ির ছবিও পোস্ট করেছেন তিনি। পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা। বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না।

হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। ন্যায়, অধিকার ও আজাদির যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে।

১

সদরপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

২

রাজপথে রাজত্ব বিরোধীদের, জ্ঞানেশের সঙ্গে সাংবাদিককে ‘যৌন হেনস্থাকারী’ এক পুলিশকর্তাও

৩

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি ভাঙচুর

৪

রাবিতে ছাত্রদলের হামলায় সাংবাদিকসহ আহত ১০

৫

হেফাজতের দাবিনামায় বড় পরিবর্তন, নারীর প্রসঙ্গ বাদ

৬

বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ গোপন করলে শাস্তি, তৃণমূলে বিএনপির নজরদারি বাড়ছে

৭

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

৮

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৯

জিন্নাতকে সংবর্ধনা ও লাখ টাকা পুরস্কার

১০

হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

১১

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর ও গলা চেপে ধরার অভিযোগ

১২

কোচিং শেষে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

১৩

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

১৪

দুই দিনে পুলিশের ৯৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

১৫

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত