সীমান্তে দায়িত্বরত ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯
 ছবি:

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে এক ভারতীয় সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই দুই বাংলাদেশিকেও।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের দহরকান্দ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই বাংলাদেশির নাম জয় বারুই ও বৈশাখী বারুই। তারা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বাসিন্দা। আর অভিযুক্ত সেনা জওয়ান গৌতম অধিকারী পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার বাসিন্দা। তিনি বর্তমানে রাজস্থানের যোধপুরে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারি-হাকিমপুর এলাকায় কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন জয় ও বৈশাখী। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই দুই বাংলাদেশির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গৌতম অধিকারীর নাম সামনে আসে বলে জানিয়েছে পুলিশ ।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশে তিনি তাদের সহায়তা করে থাকতে পারেন। তবে কীভাবে বা কী উদ্দেশ্যে এই সহায়তা করা হয়েছে, তা এখনো তদন্ত করছে পুলিশ।

এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। সীমান্ত পারাপারের ঘটনায় আরও কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের তথ্য অনুযায়ী, সীমান্ত দিয়ে দুই বাংলাদেশির ভারতে প্রবেশের উদ্দেশ্য এবং সেনা জওয়ানের কথিত ভূমিকার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খান

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে

রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

প্রিপেইড মিটার বাতিল ও অপসারণের দাবিতে রংপুরে নেসকো কার্যালয় ঘেরাও

রংপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ৫ অভিযুক্ত গ্রেফতার

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১০

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

১১

১ কোটি দক্ষ জনশক্তি বিদেশ পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

১২

ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ সনদ বাতিল

১৪

উখিয়ায় সাগরপাড় থেকে তিনটি মরদেহ উদ্ধার

১৫

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত