আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন মামদানি

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:
  • আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সম্মান করা উচিত: নিউইয়র্কের মেয়র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নিজের অবস্থান থেকে সরে আসেননি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। নেতানিয়াহুকে আবারও ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা সম্মান করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে স্বীকার করেছেন, নিউইয়র্ক সিটি প্রশাসনের নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনগত ক্ষমতা নেই। 

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মামদানি। বৈঠকের পর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। মামদানি বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহুর বিষয়ে আমি তাকে যেভাবে দেখি, সেভাবেই বর্ণনা করেছি। তিনি একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ গণহত্যার একজন কারিগর।’

তবে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তার করার বিষয়ে নির্বাচনী প্রচারে দেওয়া বক্তব্যের বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান মামদানি। তিনি বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনগত ক্ষমতা নিউইয়র্ক সিটি বা তাঁর প্রশাসনের নেই। এর আগে জুলাইয়েও তিনি একই অবস্থান জানিয়েছিলেন।

মেয়র নির্বাচনের প্রচারের সময় মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তারের ব্যবস্থা করবেন। সে সময় আইসিসির পরোয়ানা কার্যকর করার সম্ভাবনা নিয়ে তাঁর প্রশাসন আইনগত পর্যালোচনাও করেছিল। পরে তিনি স্বীকার করেন, এ ধরনের পরোয়ানা কার্যকর করার ক্ষমতা ফেডারেল সরকারের হাতে রয়েছে, সিটি প্রশাসনের নয়।

তবে আইসিসির সিদ্ধান্তকে সম্মান করা উচিত বলে মনে করেন মামদানি। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বিষয়টিকে সম্মান জানানো উচিত। কারণ আমরা যা দেখতে চাই তা হলো আমাদের রাজনীতিতে আস্থা এবং জবাবদিহিতার প্রতি বিশ্বাস।’ মামদানি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি কাউকে আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের যোগ্য মনে করে, তাহলে কেউই আইনের ঊর্ধ্বে থাকা উচিত নয়। তাঁর ভাষায়, ‘আমি মনে করি, এর আওতায় সবাইকে স্পষ্টভাবেই জবাবদিহির মুখোমুখি হওয়া উচিত।’

আইসিসি ২০২৪ সালের ২১ নভেম্বর নেতানিয়াহু ও তৎকালীন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের নথিতে তাঁদের বিরুদ্ধে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত সময়ের কথিত কর্মকাণ্ডের ভিত্তিতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উল্লেখ করা হয়। এর মধ্যে যুদ্ধের পদ্ধতি হিসেবে বেসামরিক জনগণকে অনাহারে রাখার অভিযোগও রয়েছে।

ইসরায়েল অবশ্য এসব অভিযোগ ও আইসিসির পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—দুই দেশই আইসিসির সদস্য নয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে যখন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা জড়ো হচ্ছেন, তখনই মামদানির এই মন্তব্য সামনে এলো। এর আগে নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে তাঁর সঙ্গে মামদানির বিরোধ প্রকাশ্যে আসে।

এদিকে ট্রাম্পের সঙ্গে মামদানির বৈঠকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্য আলোচনার কেন্দ্রে ছিল না। বৈঠকে নিউইয়র্কের আবাসন, ফেডারেল সহায়তা এবং অভিবাসনসহ নগরীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই নেতার মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বৈঠকের পর তাঁদের প্রকাশ্য আচরণ ছিল তুলনামূলকভাবে সৌহার্দ্যপূর্ণ।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে অবস্থান করছেন। মামদানির মন্তব্যের পর নেতানিয়াহুও তাঁর সমালোচনা করেছেন। জাতিসংঘে দেওয়া বক্তব্যে মামদানির অভিযোগের জবাব দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চান তারেক রহমান

মালয়েশিয়া থেকে সৌদি আরব: বিদেশ সফরে জামায়াতের অর্ধেক এমপি

এএফএ’র সঙ্গে স্কালোনির রুদ্ধদ্বার বৈঠক, চুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত

এক কিডনি নিয়েই বাংলাদেশ দলে খেলেছেন সাবেক স্পিনার ফাহিম!

আইসিসির মেগা প্ল্যান: কমতে পারে ওয়ানডে, বাড়বে টি-টোয়েন্টি

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন মামদানি

ইরানকে নিশ্চিহ্নের হুমকি ও কিউবার পতনের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের

১০

এইচএসসির ফল প্রকাশ নভেম্বরের মাঝামাঝি সময়ে

১১

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১২

বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী

১৩

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

গাজী নজরুলের এমপি পদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত