জীবনযাত্রার ব্যয় ও জনসেবার অবনতির প্রতিবাদ-সমাবেশ

ফ্রান্সে বিক্ষোভ থেকে দাঙ্গা, লুটপাট ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ১২০০

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১০:১০
প্যারিসে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ চলাকালে, যিশু খ্রীস্টের বেশভূষায় সজ্জিত এক বিক্ষোভকারী। ছবি: রয়টার্স ছবি:
প্যারিসে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ চলাকালে, যিশু খ্রীস্টের বেশভূষায় সজ্জিত এক বিক্ষোভকারী। ছবি: রয়টার্স

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জনসেবার অবনতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের একাংশ থেকে দাঙ্গা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির বিভিন্ন শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে প্রায় ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়। সহিংসতায় আহত হয়েছেন অন্তত ১৫০ জন পুলিশ কর্মকর্তা।

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লোঁরা নুনেজের হিসাবে, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৫ লাখ ৫০ হাজার। তবে জাতীয় শ্রমিক সংগঠন সিজিটি ইউনিয়নের দাবি, দেশজুড়ে প্রায় ৮ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।

বিক্ষোভের বড় অংশ শান্তিপূর্ণ থাকলেও কিছু স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ছোট ছোট দলে থাকা বিক্ষোভকারীদের কেউ কেউ সরকারি ভবনে হামলা, বিলাসপণ্যের দোকান ও সুপারমার্কেটে লুটপাট এবং পুলিশের গাড়ি ও কর্মকর্তাদের ওপর হামলা চালান।

মধ্য-পশ্চিম ফ্রান্সের লিমোজ শহরের সিটি হলে আগুন দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়ার একপর্যায়ে ভবনটির ছাদের একটি অংশ ধসে পড়ে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্সেই শহরে কালো পোশাক পরা বিক্ষোভকারীরা জোর করে সিটি হলে প্রবেশ করেন এবং দেয়ালে গ্রাফিতি আঁকেন। লিওঁ শহরে নগরীর পর্যটন দপ্তরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাজধানী প্যারিসে সন্ধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ সময় বিভিন্ন স্থানে আগুন জ্বালানোর ঘটনাও ঘটে।

সরকারের কঠোর অবস্থান

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ঁ ল্যকরনু বলেছেন, সহিংসতার মাধ্যমে সরকারকে আতঙ্কিত করা যাবে না। তাঁর দাবি, সহিংসতার ঘটনায় অন্তত ১৫০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ ধরনের সহিংসতাকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এর জন্য তিনি ‘অতি-বাম’ গোষ্ঠী ও অপরাধীদের দায়ী করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ল্যকরনু বলেন, যারা নির্বাচনের আগে সহিংসতাকে রাজনৈতিক প্রস্তুতি হিসেবে ব্যবহার করতে চায়, তাদের কোনো হুমকি বা ভীতিকে সরকার প্রশ্রয় দেবে না।

প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার প্রত্যয় জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। তাঁর মতে, এসব কর্মকাণ্ড রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে দাবি জানানো মানুষের অধিকারকেও বাধাগ্রস্ত করে।

অন্যান্য দেশেও বিক্ষোভ

শনিবার ফ্রান্সের পাশাপাশি বেলজিয়াম, পর্তুগাল ও ইতালিতেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। তবে এসব দেশে বিক্ষোভের মাত্রা তুলনামূলকভাবে কম ছিল।

অন্যদিকে, আলবেনিয়ায় দুর্নীতি, কর্মসংস্থানের অভাব ও শিক্ষার নিম্নমানের প্রতিবাদে আবারও সমাবেশ করেছেন বিক্ষোভকারীরা।

ফ্রান্সে চলমান আন্দোলনের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জনসেবার অবনতির পাশাপাশি সরকারি নীতি নিয়ে অসন্তোষও ভূমিকা রাখছে। তবে শান্তিপূর্ণ বিক্ষোভের সঙ্গে সহিংসতায় জড়িতদের কর্মকাণ্ডকে আলাদা করে দেখছে সরকার।

১

দুর্গাপূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ আনসার সদস্যের মৃত্যু

২

আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে, এই বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন: ইশরাক

৩

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

বরগুনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি-দোকান দখলের চেষ্টার অভিযোগ

৫

‘একদিন বাংলাদেশ বুঝবে’, সৌদিতে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের পর মেঘনা আলম

৬

৫ আগস্টের পর বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী

৭

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৮

রংপুরে জামায়াত নেতার মেয়ের ‍সঙ্গে প্রেমের অভিযোগ, কিশোরকে রাতভর নির্যাতন

৯

গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

১০

নাটোরে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

১১

ক্ষোভের আগুনে পুড়ছে বিশ্ব

১২

খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ

১৩

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন সাজে রংপুর, জোরদার নিরাপত্তা

১৪

মোদির উপর ভর করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অসম্ভব: আবু হানিফ

১৫

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত