খেলা

মাহমুদউল্লাহকে অধিনায়ক করে শক্তিশালী বাংলাদেশ চ্যাম্পিয়নস দল

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল)–এর তৃতীয় আসরে অভিষেক হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নসের। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়নসের দলে রয়েছেন নাসির হোসেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী। টুর্নামেন্টে বাংলাদেশের এটি প্রথম অংশগ্রহণ।

ডব্লিউসিএলের এবারের আসরে বাংলাদেশসহ সাতটি দল অংশ নিচ্ছে। অন্য দলগুলো হলো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে গড়া দলগুলো একে অপরের বিপক্ষে খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। এরপর ৫ অক্টোবর একই ভেন্যুতে ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিও শুরু হবে রাত সাড়ে ৯টায়।

৭ অক্টোবর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শারজাহর ওই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। এরপর ৯ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নসের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেটি শুরু হবে রাত সাড়ে ৯টায়।

১১ অক্টোবর দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। আর লিগ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের বিপক্ষে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই ম্যাচই বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের দলে অভিজ্ঞতার বড় অংশজুড়ে রয়েছেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই অলরাউন্ডারের সঙ্গে দলে রয়েছেন রুবেল হোসেন, নাসির হোসেন ও ইমরুল কায়েসের মতো পরিচিত মুখ। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা আরও কয়েকজন সাবেক ক্রিকেটারও আছেন স্কোয়াডে।

অন্যদিকে এবারের আসরে অংশ নিচ্ছে বিশ্ব ক্রিকেটের একাধিক পরিচিত তারকার দল। বিভিন্ন দলের হয়ে শহীদ আফ্রিদি, যুবরাজ সিং, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স ও মঈন আলীর মতো সাবেক তারকারা থাকছেন।

৩ অক্টোবর শুরু হয়ে ১৪ অক্টোবর লিগ পর্ব শেষ হবে। ১৬ অক্টোবর দুটি সেমিফাইনাল এবং ১৮ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। শারজাহ ও দুবাই—এই দুই ভেন্যুতে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

বাংলাদেশ চ্যাম্পিয়নস স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।

১

‘মালয়েশিয়ার কাছে ১ গোলে হারলেও ফ্যান্টাস্টিক’

২

অপ্রতিম হত্যা: জড়িতদের দুজন কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য

৩

এশিয়ান গেমসে ১০০ মিটারের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

৪

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সমতা ফেরাল শ্রীলঙ্কা

৫

ব্রিটজকের সেঞ্চুরি, মহারাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

৬

যুক্তরাষ্ট্র থেকে কি ফিরতে পারবেন না ইরানের প্রেসিডেন্ট

৭

নেশন্স লিগে হালান্ডের জোড়া গোল, নাটকীয় রাতে গ্রিসের জয়

৮

বার্লিনে বামপন্থিদের জয়, উত্তর-পূর্বাঞ্চলে উড়ল চরম ডানপন্থিদের পতাকা

৯

জাতিসংঘে খলিলের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

১০

আফ্রিকাকে আলোচনার ‘টেবিলে থাকতে হবে, মেন্যুতে নয়’: জাতিসংঘে খলিল

১১

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের বৈঠক

১২

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে ‘গর্বিত’ ট্রাম্প, বললেন শির সঙ্গে চমৎকার বৈঠক

১৩

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথার ইউপি চেয়ারম্যানকে শোকজ

১৪

এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ৮

১৫

মুন্সিগঞ্জে প্রতি মৌসুমে বিক্রি হয় ৭ থেকে ৮ কোটি টাকার চারা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত