আবুধাবী টেস্ট

পরাজয়ের কিনারায় অবিশ্বাস্য প্রতিরোধের গল্প

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

রোমাঞ্চের চড়াই-উতরাই, আবেগের দোলাচল, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জমে ওঠা ব্যাটে-বলের লড়াই। ঘণ্টা, মিনিট, সেকেন্ডের হিসাব পেরিয়ে দুই দলের হার না-মানা মানসিকতা আর একের পর এক নাটকীয় মুহূর্ত আবুধাবির ২২ গজে যেন মঞ্চ হয়ে উঠেছিল ক্রিকেটের চিরন্তন সৌন্দর্যের।

নখ কামড়ানো মুহূর্ত, পাল্লা দিয়ে বদলে যাওয়া লড়াইয়ের রং আর শরীরে হিম ধরিয়ে দেওয়া উত্তেজনা বারবার মনে করিয়ে দিয়েছে, ক্রিকেটের আভিজাত্য ও গৌরবের সবচেয়ে বর্ণিল অধ্যায়টি লেখা হয় টেস্টেই। যেখানে শুধু রান আর উইকেটের হিসাব চলে না, চলে স্নায়ুর পরীক্ষা, ধৈর্যের লড়াই, মানসিক দৃঢ়তার কঠিন পরীক্ষা।

কে বলেছে, টেস্ট ক্রিকেটের আবেদন ফুরিয়ে এসেছে? কার দাবি, চার দিনেই শেষ করা যায় এই লড়াই? তাদের সামনে তুলে ধরুন বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের শেষ দিনের চিত্রনাট্য। টিভির পর্দায় কিংবা মুঠোফোনের স্ক্রিনে চোখ রেখে স্কোরবোর্ডের ওঠানামা দেখলেই হয়তো বদলে যাবে সেই ধারণা। টেস্টের আদি ও অকৃত্রিম রোমাঞ্চ যে আজও অমলিন, আবুধাবির ২২ গজ তারই প্রমাণ।

আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের পাহাড়সম লক্ষ্য। চতুর্থ দিনের শেষ বিকেলে তিন উইকেট তুলে নিয়ে স্বস্তিতে বাংলাদেশ। জয়ের সুবাস পাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ দিনে বাকি সাতটি উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করার আত্মবিশ্বাসও ছিল তার। দলের পরিকল্পনায় ছিল না কোনো ঘাটতি, বোলারদের ওপরও ছিল অগাধ আস্থা।

কিন্তু প্রতিপক্ষ যখন আফগানিস্তান, আর লড়াই যখন তাদেরই আঙিনায়, তখন শেষ কথা বলার আগে অপেক্ষা করতেই হয়। আবুধাবির শেষ দিনেও অপেক্ষা করল ক্রিকেটের এক অবিশ্বাস্য গল্প।

৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের স্বপ্নে বিভোর হয়নি আফগানিস্তান। বরং তাদের লক্ষ্য ছিল উইকেট আগলে রাখা, প্রতিটি বলের সঙ্গে লড়াই করা, সময়কে নিজেদের পক্ষে নিয়ে আসা। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা, হারার আগে হার না-মানার মানসিকতা, অসীম ধৈর্য আর দৃঢ়তায় তারা একের পর এক বাধা পেরিয়েছে। বাংলাদেশের বোলারদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে ম্যাচটিকে টেনে নিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত।

তখনো আফগানিস্তানের হাতে দুই উইকেট। ক্রিজে কায়েস আহমেদ। তাইজুল ইসলামের বল উড়িয়ে সীমানাছাড়া করতেই আফগান ড্রেসিংরুমে শুরু হলো বাঁধভাঙা উল্লাস। সেই ছক্কা যেন শুধু ব্যাট থেকে বেরিয়ে যাওয়া বলের গল্প নয়, বাংলাদেশের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে আফগানিস্তানের অবিশ্বাস্য লড়াইয়ের ঘোষণাও!

ম্যাচ জয়ের সমান এক ড্র। সত্যিই, এমন ফলাফল কি কেউ কল্পনা করেছিলেন?

দিনের শুরুতে যেখানে বাংলাদেশের চোখে ছিল জয়ের স্বপ্ন, দিন শেষে সেখানে দুই দলের প্রাপ্তি ড্র। ৪৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৪৬ রান করে ম্যাচ ড্র করেছে আফগানিস্তান। শেষ দিনের সাত উইকেটের প্রত্যাশা নিয়ে মাঠে নামা বাংলাদেশ নিতে পেরেছে মাত্র পাঁচটি। বাকি দুই উইকেটের আড়ালেই লুকিয়ে ছিল আফগানিস্তানের অবিশ্বাস্য প্রতিরোধের গল্প।

সেই গল্পের সবচেয়ে উজ্জ্বল চরিত্র সেদিকুল্লাহ আতাল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিংয়ের এক অনন্য প্রদর্শনী উপহার দিয়েছেন তিনি। ৫১৪ মিনিট ক্রিজে কাটিয়ে ৩৩২ বলে করেছেন ১১১ রান। নয়টি চার ও তিনটি ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল ধৈর্য, একাগ্রতা আর প্রতিরোধের প্রতিচ্ছবি। একদিকে যখন বাংলাদেশের বোলাররা উইকেটের জন্য মরিয়া, অন্যদিকে আতাল যেন বুক দিয়ে আগলে রেখেছিলেন আফগানিস্তানের স্বপ্ন।

আতাল ফিরে গেলে আবারও জেগে উঠেছিল বাংলাদেশের জয়ের আশা। মনে হচ্ছিল, এবার বুঝি শেষ হবে প্রতিরোধের দেয়াল। কিন্তু ক্রিকেট যে শেষ বলের আগে শেষ হয় না, আবুধাবিতে তারই আরেকটি নির্মম প্রমাণ মিলল।

ইয়ামিন আহমেদজাই ৮৫ বল খেলে করেছেন ১৯ রান। কায়েস আহমেদ ৮০ বল মোকাবিলা করে অপরাজিত থেকেছেন ৪৯ রানে। আরেক প্রান্তে জিয়া-উর-রহমান ১২ বল খেলে শূন্য রানে অপরাজিত থেকে সঙ্গ দিয়েছেন। তবে সবচেয়ে বিস্ময় জাগিয়েছেন ইসমাত আলম। ৪৫ বল খেলার পর রানের খাতা খুলেছেন, শেষ পর্যন্ত ৬০ বলে করেছেন মাত্র ৪ রান। সংখ্যার হিসাবে ছোট এই ইনিংসটিও আফগানিস্তানের প্রতিরোধের গল্পে হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এক অধ্যায়।

কেউ রান করেছেন, কেউ উইকেট আগলে রেখেছেন, কেউ আবার কেবল সময় পার করে দিয়েছেন। প্রত্যেকের ছোট-বড় অবদান মিলেই আফগানিস্তান গড়ে তুলেছে দুর্ভেদ্য এক দেয়াল। আর সেই দেয়ালের সামনে বারবার সুযোগ পেয়েও হোঁচট খেয়েছে বাংলাদেশ।

আফগানিস্তানের লড়াই যেমন ছিল অবিশ্বাস্য, বাংলাদেশের আক্ষেপও তেমনই গভীর। একাধিক সুযোগ হাতছাড়া না হলে হয়তো ম্যাচের চিত্রনাট্য লেখা হতো ভিন্নভাবে। ৯টি ডিসমিসাল নিয়ে বিশ্বরেকর্ড গড়া লিটন দাস ৭০ রানে সেদিকুল্লাহ আতালের সহজতম স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেছেন। মিড উইকেটে কায়েস আহমেদের ক্যাচ ফেলেছেন হাসান মাহমুদ। রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেননি নাঈম হাসান। এর বাইরেও তৈরি হয়েছিল আরও দু-একটি সম্ভাবনা, কিন্তু সেগুলো আর বাংলাদেশের পক্ষে আসেনি।

টেস্ট ক্রিকেটে সুযোগের মূল্য যে কতটা, আবুধাবির শেষ দিনটি বাংলাদেশকে তা নতুন করে শিখিয়ে দিল। পাঁচটি উইকেট তুলে নিয়েও বাকি দুই ব্যাটসম্যানকে ফেরাতে না পারার আক্ষেপ তো আছেই, তার চেয়েও বড় আক্ষেপ হাতে আসা সুযোগগুলো কাজে লাগাতে না পারা।

শেষ পর্যন্ত জয় পায়নি কেউই। তবে এই ড্রয়ের ভেতরেও লুকিয়ে আছে দুই দলের দুই রকম গল্প। আফগানিস্তানের গল্পটা অবিশ্বাস্য প্রতিরোধের, বুক চিতিয়ে লড়াই করে অসম্ভবকে সম্ভব করার। আর বাংলাদেশের গল্পটা সম্ভাবনা জাগিয়েও শেষ হাসি হাসতে না পারার, জয়ের এত কাছে গিয়েও ফসকে যাওয়ার।

আবুধাবির ২২ গজে তাই স্কোরবোর্ডে শুধু ৮ উইকেটে ৩৪৬ রান কিংবা একটি ড্র লেখা থাকবে না। লেখা থাকবে ধৈর্যের মহাকাব্য, স্নায়ুর লড়াই আর ক্রিকেটের অনিশ্চয়তার এক অনন্য উপাখ্যান। আরও একবার প্রমাণিত হবে, টেস্ট ক্রিকেটে শেষ ঘণ্টা, শেষ মিনিট, এমনকি শেষ বলের আগেও কোনো কিছু নিশ্চিত নয়। এখানে জয় হাতছানি দিয়েও দূরে সরে যেতে পারে, আর পরাজয়ের কিনারায় দাঁড়িয়েও জন্ম নিতে পারে অবিশ্বাস্য এক প্রতিরোধের গল্প।

প্রথম ইনিংসে ফিফটি, পরের ইনিংসে সেঞ্চুরি এবং ৯ ডিসমিসাল করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন লিটন দাস। 

১

সর্বকালের সেরা বিতর্কে মেসির ওপরে পেলেকে রাখলেন রোমারিও

২

পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিন জাতীয় কমিটি বাতিলের দাবি

৩

ড্রয়ে হতাশ শান্ত, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে চান

৪

পরাজয়ের কিনারায় অবিশ্বাস্য প্রতিরোধের গল্প

৫

আইনি লড়াই কি পাখতুনখোয়ার ক্ষমতায় ফেরাবে পিটিআইকে

৬

বিক্ষোভে ভিন্ন আচরণ করে বিরোধীদের বিভক্ত করছে সরকার: সিজেপি প্রতিষ্ঠাতা

৭

আফগানিস্তানে বিবিসির এফএম সম্প্রচার বন্ধ করল তালেবান

৮

মিষ্টির শূন্য আসনে ভোট দিতে পারবে না জামায়াত জোট

৯

সৌদির বিমানবন্দরে অচলাবস্থা, ঢাকার ৮২ ফ্লাইট ব্যাহত

১০

লালমনিরহাটে প্রশাসনের নির্দেশে প্রধান শিক্ষকের যোগদান ঘিরে সংঘর্ষ, আহত ১৩

১১

সাতক্ষীরায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১২

মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৩

সরকারি স্কুলে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৪

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

এনসিপিতে ‘সুপার ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স’, শীর্ষ পদে আসছেন চার নেতা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত