সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না: রাষ্ট্রপতি

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
 ছবি:

বিগত ফ্যাসিবাদী শাসনামলে অবিশ্বাস্যভাবে গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে ব্যাংক দখলের ঘটনা ঘটেছে, জোর করে শেয়ার লিখে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, বর্তমান সরকারের সময়ে ব্যাংকগুলোতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে না। এ উদ্যোগ দেশের ব্যাংকিং খাতের অনিয়ম বন্ধে ইতিবাচক ভূমিকা রাখবে৷ 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) সভাপতি আব্দুল হাই সরকারের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 

দেশের ব্যাংকিং ব্যবস্থার ওপর জনগণের আস্থা পুনরুদ্ধার ও ব্যাংকিং সেক্টরের হৃত গৌরব ফিরিয়ে আনতে কাজ করার জন্য ব্যাংক মালিক ও ব্যাংকার্স নেতাদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

প্রতিনিধি দলে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ২৬টি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

রাষ্ট্রপতি বলেন, বিগত বছরগুলোতে আমরা যখন গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, তখন দুর্ভাগ্যক্রমে ক্ষমতাশালীদের সহায়তায় দেশের ব্যাংক ব্যবস্থার মাধ্যমে লক্ষ হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার হয়ে গেছে।

ব্যাংকিং সেক্টর অত্যন্ত ভঙ্গুর অবস্থায় এসে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থার থেকে উত্তরণ এবং দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার ওপর গ্রাহক ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় সরকার ও সবার আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 

রাষ্ট্রপতি এ সময় সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কলেজ প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে ব্যয়ের জন্য ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানান। 

রাষ্ট্রপতি এ সময় নেতাদের নতুন ও তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণসুবিধা নিশ্চিত ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পসহ বিভিন্ন উদ্ভাবনী খাতে বিনিয়োগে উৎসাহিত করতে কাজ করার আহ্বান জানান।  

সাক্ষাৎকালে নেতারা বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ব্যাংকিং খাত। কিন্তু বিগত সময়ে ক্ষমতাশালী গোষ্ঠী ব্যাংকের টাকা পাচার করায় হাজার-হাজার কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা দিতে না পারা তাদের জন্য অপমানজনক। 

তারা জানান, দেশের মোট অর্থের মাত্র ৩০ শতাংশ ব্যাংকিং চ্যানেলে লেনদেন হয়। সেজন্য তারা ডিজিটাল অর্থনীতি ও কিউআর কোড চালুর ওপর গুরুত্বারোপ করেন। নেতারা ব্যাংকিং খাতে কর্মসংস্থান বৃদ্ধি, গ্রাম পর্যায়ে ব্যাংকের শাখা চালু, পরিশোধিত মূলধন ও লভ্যাংশ দেওয়ায় বিদ্যমান নিয়ম বহাল ও আইন-শৃঙ্খলা সুরক্ষার ওপর জোর দেওয়ার কথা জানান। তারা ব্যাংকিং সেক্টরের বর্তমান সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

লালমনিরহাটে গোপন বৈঠকের অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

ক্ষেপণাস্ত্রে চড়ে মস্কো যাবেন জেলেনস্কি!

রোহিঙ্গা সংকট সমাধানে চীন-ভারতকে এগিয়ে আসতে হবে : জামায়াত আমির

পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে বাস পোড়ানো হচ্ছে: রিজভী

জাতিসংঘে বাংলাদেশের শিক্ষা খাতে জিপিই’র আরও অর্থায়ন চাইলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, জাতিসংঘে বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রিজভী

মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা

সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না: রাষ্ট্রপতি

১০

ভারতজুড়ে ফের বিক্ষোভের হুঁশিয়ারি তেলাপোকাদের

১১

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন গৌরবের মাইলফলক: ডা. শফিকুর

১২

গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা

১৩

আবার মার্কিন হামলা হলে যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে দিতে পারে ইরান

১৪

আমিরাতগামী সব ফ্লাইট বাতিল করল ইরান

১৫

বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: পরিবারকল্যাণমন্ত্রী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত