বিনোদন

ব্যক্তিগত ভিডিও ফাঁস, ঘটনার বর্ণনা দিলেন অপূর্বা

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

ব্যক্তিগত একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা। তার দাবি, প্রায় এক বছর আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ধারণ করা ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ার সময় তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। বিদেশ সফরের মাঝপথে হঠাৎ ভিডিওটি নিয়ে একের পর এক বার্তা পেতে শুরু করেন তিনি।

সম্প্রতি নিজের ভ্লগে ঘটনার বর্ণনা দিতে গিয়ে অপূর্বা জানান, ভিডিওটি ধারণের সময় তিনি কিংবা ডিজে আমিন জাজ কেউই জানতেন না যে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে। তার ভাষ্য, ঘটনাটি একটি ব্যক্তিগত পার্টিতে ঘটেছিল। অপূর্বা বলেন, প্রায় এক বছর আগের ওই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে। তুরস্ক থেকে নিউইয়র্ক যাওয়ার পথে তিনি প্রথম এ বিষয়ে জানতে পারেন। লন্ডনে যাত্রাবিরতির সময় অনেকেই তাকে ভিডিওটি দেখেছেন কি না, তা জানতে বার্তা পাঠাতে শুরু করেন।

হিথরো বিমানবন্দরে পৌঁছানোর আগেই তার ফোন অসংখ্য বার্তায় ভরে যায়। পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে যখন তিনি জানতে পারেন, তার বাবা-মাও ভিডিওটি দেখে ফেলেছেন। অপূর্বা জানান, তার বাবা-মা আগে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে জানতেন না। অনলাইনে ছড়িয়ে পড়ার আগে তারাও ভিডিওটি দেখেননি। হঠাৎ করে বিষয়টি প্রকাশ্যে চলে আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অপূর্বা বলেন, হিথরো বিমানবন্দরে বসে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং মানুষের ভিড়ের মধ্যেই কাঁদছিলেন। তার ভাষায়, ঘটনাটি তার জন্য অত্যন্ত কঠিন অভিজ্ঞতা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্বা মুখিজা ও ডিজে আমিন জাজের একসঙ্গে উপস্থিতি এবং ঘনিষ্ঠতার কারণে দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে। তবে তারা কেউই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।

এর আগে আমিন জাজের পডকাস্ট ‘আনট্রিগার্ড উইথ আমিনজাজ’-এ অতিথি হিসেবেও দেখা গেছে অপূর্বাকে। পরবর্তী সময়ে এমবিএ করার জন্য তিনি নিউইয়র্কে চলে যান।

সূত্র: এনডিটিভি

১

ছাত্রদল স্বাধীন সত্তা বাদ দেয়নি বলেই তাদের কেউ গুপ্ত বলে না: রিজভী

২

তিন বছরে গাজায় ইসরায়েলি হামলা কতবার, প্রাণ হারালেন কতজন

৩

ট্রাম্পের গাজা পরিকল্পনা এক বছর পরও থমকে

৪

শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চান না ৮৭% রোহিঙ্গা

৫

জুলাই সনদের সঙ্গে বিএনপির ইশতেহারও গুরুত্ব পাবে

৬

ব্যক্তিগত ভিডিও ফাঁস, ঘটনার বর্ণনা দিলেন অপূর্বা

৭

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, নিউইয়র্কে জরুরি অবস্থা

৮

দিল্লিতে ভবন ধসে নিহত ৩, আহত ৮

৯

আটলান্টিক মহাসাগরে মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৬

১০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

১১

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ

১২

মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ, সেপ্টেম্বরে বাড়ল জীবনযাত্রার ব্যয়

১৩

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই অপেক্ষায় বাংলাদেশ

১৪

মহাকাশ থেকে বাংলাদেশ দেখতে কেমন? ছবি তুলে দেখালেন বিজ্ঞানীরা

১৫

ডেঙ্গুতে রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ৬৪ রোগী শনাক্ত, মৃত্যু ১

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত