ইশরাককে পুনর্বহাল না করলে শহীদ পরিবার বা আহতদের মধ্য থেকে প্রতিমন্ত্রী করার দাবি

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদে ইশরাক হোসেনকে পুনর্বহালের দাবি জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। তাকে পুনর্বহাল করা সম্ভব না হলে শহীদ পরিবার কিংবা আহতদের মধ্য থেকে যোগ্য কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও যোদ্ধাবৃন্দ’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রমিজ উদ্দিন আহমেদের বাবা এ কে এম রকিবুল আহমেদ বলেন, ইশরাক হোসেনের কাছ থেকে শহীদ পরিবারগুলো সহযোগিতা পেয়েছে। তাদের কিছু অমীমাংসিত বিষয় তার কাছে তুলে ধরলে তিনি দ্রুত সমাধানের চেষ্টা করেছেন। শহীদদের কবরস্থানের জায়গা স্থায়ী করার উদ্যোগও তিনি এগিয়ে নিয়েছিলেন।

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার
ইশরাক হোসেনকে পুনরায় দায়িত্ব গ্রহণের অনুরোধ জানিয়ে রকিবুল আহমেদ বলেন, তাকে পুনর্বহাল করা সম্ভব না হলে জুলাইয়ের আন্দোলন ও পরবর্তী সময়ে শহীদ পরিবার, আহত ব্যক্তি এবং জুলাইকে নিয়ে কাজ করেছেন- এমন শিক্ষিত, নীতিমান, নিষ্ঠাবান ও অভিজ্ঞ কাউকে প্রতিমন্ত্রী করা হোক।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার মাধ্যমে যেসব কার্যক্রম এগিয়ে যাচ্ছিল, সেগুলো যেন কোনোভাবেই স্থবির হয়ে না পড়ে।

লিখিত বক্তব্যে ইশরাক হোসেনকে প্রতিমন্ত্রীর পদে পুনর্বহালের দাবি জানানো হয়। পাশাপাশি বলা হয়, তাকে পুনর্বহাল করা সম্ভব না হলে শহীদ পরিবার কিংবা আহত ব্যক্তিদের মধ্য থেকে যোগ্য কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। এ ক্ষেত্রে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দায়িত্ব পালন করা অভিজ্ঞ ব্যক্তিদের মধ্য থেকেও কাউকে মনোনীত করা যেতে পারে।

সংবাদ সম্মেলনের আয়োজকেরা জানান, এতে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন।

১

সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার মরদেহ দাফনে বাধা দিলেন ৭ সন্তান

২

ঋণ করে বিয়ে, শোধ করতে যে কাণ্ড ঘটালেন যুবক

৩

একসময় হতো রাজকীয় আয়োজন, কেন কমে গেল পরীমনির জন্মদিনের জৌলুশ

৪

শান্ত-মুশফিকদের ভরসা জোগালেন কালাম-জিসান

৫

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

৬

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ব্যতিক্রমী ক্রিকেট বিশ্বকাপ

৭

৪২৯ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

৮

সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

৯

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত

১০

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

১১

ওসির সঙ্গে রুমিনের বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’

১২

সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না রাবির চেসি ত্রিপুরাকে

১৪

আরও ২০ বাংলাদেশির সাজা কী জানায়নি সৌদি সরকার, মৃত্যুদণ্ড কার্যকরের পর বাড়ছে উদ্বেগ

১৫

সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত