বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নের পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের কমিশনে

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯
 ছবি:

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (ইউএনসিটিএডি) বিনিয়োগ, উদ্যোগ ও উন্নয়ন কমিশনের ১৬তম অধিবেশনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইনভেস্ট বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রোচি। তিনি বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের বাস্তবায়নকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন।

নাহিয়ান রহমান জানান, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে নিরাপত্তা ছাড়পত্র দ্রুত করা, বৈদেশিক অর্থায়ন ব্যবস্থা সহজ করা, মূলধন প্রত্যাবাসনের স্পষ্ট প্রক্রিয়া তৈরি, ডিজিটাল সেবার বিস্তার এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি গত বছর ঘোষিত বিভিন্ন অঙ্গীকারের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করে তা প্রকাশ করা হয়েছে। বর্তমানে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে, যার ফলাফলও শিগগির প্রকাশ করা হবে।

কমিশনের অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার মূল ভিত্তি ছিল জাতিসংঘের ‘রিপোর্ট অন দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ অব বাংলাদেশ’। প্রতিবেদনে ২০১৩ সালে প্রকাশিত বাংলাদেশের প্রথম বিনিয়োগ নীতি পর্যালোচনার সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে।

এতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রক্রিয়া সহজীকরণ, প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার, ডিজিটাল বিনিয়োগ সেবা সম্প্রসারণ এবং বিনিয়োগ উন্নয়নে দেশের সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

এদিকে ‘ইউএনসিটিএডি ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬’-এও বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও গ্রিনফিল্ড বিনিয়োগ আকর্ষণে সক্ষম স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৩৯ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ শিথিল করার উদ্যোগও বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল করেছে বলে ইউএনসিটিএডির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিনিয়োগকারীদের সেবা আরও সহজ ও সমন্বিত করতে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে একক প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করা হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল পরিচালনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যক্রম একটি প্রতিষ্ঠানের অধীনে আনা হয়েছে।

 

শু/আজা

বাংলাদেশ-ভারত নৌচলাচল চুক্তি ও এমওইউ, বৈঠকে বসতে বারবার দিল্লির চিঠি, আগ্রহ কম ঢাকার

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায়, আট বাংলাদেশিসহ ১৬ জন আটক

বারনই নদীতে হঠাৎ ভেসে উঠল বিপুল মাছ, পানির নমুনা পরীক্ষার দাবি

চীনের সঙ্গে সম্পর্ক উচ্চতর পর্যায়ে, ভারতের সঙ্গে বাস্তবতা মেনে চলতে হবে

চান্দিনার জয়দেবপুরে ফুলসজ্জিত গাড়িতে ইমামের বিদায়

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের মাঠে রিয়াল মাদ্রিদের হতাশার হার

এবার হেরেই গেল পিএসজি

ইসাকের জোড়া গোলে লিভারপুলের প্রথম জয়

বন্যার পর সুড়ঙ্গে ৯ দিন: অন্ধকারে মন্ত্র জপে বেঁচে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী

১০

ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি আসছেন কি না, জানে না ভারত

১১

পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

১২

‘এক্স-ফ্যাক্টর’ নিয়ে আসা হাসানের প্রশংসায় মুখর কেন্ট সতীর্থ

১৩

মিয়ানমারে ড্রোন হামলায় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্পৃক্ততার দাবি এনআইএর

১৪

এভারেস্টে পর্বতারোহীদের প্রস্রাবেও গলছে হিমবাহ, বছরে গলছে আড়াই হাজার টন বরফ

১৫

ভারতে জেন-জির পর জেন-আলফার আন্দোলন, শিক্ষা সংস্কারের দাবিতে রাজপথে শিশুরা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত