প্রধানমন্ত্রীর আশ্বাস ব্যবসায়ীদের

মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ সংকট আগের অবস্থায় ফিরবে: ফজলুল হক

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকেই অনেকটা কেটে যাবে এবং শিল্পকারখানায় সরবরাহ আগের অবস্থায় ফিরবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এফবিসিসিআইয়ের প্রশাসক ও ব্যবসায়ী ফজলুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগস্ট মাসে সংকট ঘনীভূত হওয়ার আগের অবস্থায় মঙ্গলবার রাত থেকেই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।

ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কাল রাত থেকেই ইনশা আল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব। এটা আমাদের মনে হয়, আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।’

সোমবার সচিবালয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়। বৈঠকে শিল্প ও ব্যবসা খাতে গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীরা উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান।

তবে ‘আগের অবস্থায়’ বলতে ঠিক কোন পর্যায়ের সরবরাহ বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেননি ফজলুল হক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগস্ট মাসে গ্যাস ও বিদ্যুতের সংকট ঘনীভূত হওয়ার আগের অবস্থার কথা বলা হয়েছে।

দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় শিল্পকারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে এর প্রভাব বেশি পড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। গ্যাসের স্বল্পচাপের কারণে অনেক কারখানায় উৎপাদন সক্ষমতা অনুযায়ী কাজ করা যাচ্ছে না। কোথাও কোথাও উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে, আবার কোনো কোনো কারখানায় বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন চালু রাখতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়ীরা চাপের মুখে পড়ছেন।

ব্যবসায়ীদের ভাষ্য, গ্যাসের সংকটের সঙ্গে বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি হলে শিল্প উৎপাদনে এর প্রভাব আরও বাড়ে। বিশেষ করে গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ কমে গেলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাতেও চাপ তৈরি হয়।

গ্যাসের চাপ কমে যাওয়ায় শুধু শিল্প খাত নয়, নগরজীবনেও এর প্রভাব পড়েছে। ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নার গ্যাসের চাপ কমে যাওয়ার অভিযোগ রয়েছে। অনেক পরিবারকে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে। এতে বাড়ছে পারিবারিক ব্যয়। হোটেল-রেস্তোরাঁগুলোতেও সংকটের প্রভাব পড়েছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় অনেক প্রতিষ্ঠানকে সিলিন্ডার বা অন্য জ্বালানি ব্যবহার করতে হচ্ছে। এতে রান্নার খরচ বেড়েছে। কোনো কোনো হোটেলে গ্যাসের সংকটের কারণে নিয়মিত রান্না চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।

গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও চাপ বেড়েছে। বিভিন্ন এলাকায় গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে নগর পরিবহনে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি যাত্রী ও চালকদের দুর্ভোগও বেড়েছে।

এর আগে সরকারের পক্ষ থেকেও গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর কয়েক দিন আগে বলেছিলেন, সরকারের উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ব্যবস্থার ফলে কয়েক দিনের মধ্যে সরবরাহ আগের অবস্থায় ফিরবে। সরকারের পক্ষ থেকে সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে গ্যাস আমদানি এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও এর আগে গ্যাস-বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সংকটের সমাধান হবে।

ব্যবসায়ী নেতারা বলছেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক না হলে শিল্প উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানি এবং সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে প্রধানমন্ত্রীর মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় সরবরাহ ফিরিয়ে দেওয়ার আশ্বাসকে তাঁরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

তবে প্রধানমন্ত্রীর দেওয়া সময়সীমার মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বাস্তবে কতটা স্বাভাবিক হয়, এখন সেটিই ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা।

রংপুরে পুলিশ কর্মকর্তাদের অব্যাহতির বিরুদ্ধে নারাজি মঞ্জুর

জমি বিরোধে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা ও নিরাপত্তাহীনতার অভিযোগ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি: তথ্য প্রতিমন্ত্রী

কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ, এনসিপিনেত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

লালমনিরহাটে নারী শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯

চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

১০

কাল থেকে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

১১

এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি

১২

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৩

১৩

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

১৪

গণতন্ত্র সরকার গঠনের সাময়িক প্রক্রিয়া নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার

১৫

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত