সারাদেশ

লালমনিরহাটে নারী শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
 ছবি:

লালমনিরহাটে তিন শতাধিক নারী শিক্ষার্থীর অংশগ্রহণে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাটের উদ্যোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি কীভাবে আইনের আওতায় প্রয়োজনীয় তথ্য চেয়ে আবেদন করতে হয়, সে বিষয়েও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে তথ্য প্রাপ্তির আবেদনসংক্রান্ত ‘ক’ ফরম পূরণের প্রক্রিয়া শিক্ষার্থীদের শেখানো হয়।

ওরিয়েন্টেশন শেষে তথ্য অধিকার আইন বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সনাক লালমনিরহাটের সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়।

বক্তারা বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে নারীরা এখনো নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হন। প্রয়োজনীয় তথ্যের অভাবে অনেক সময় তাঁরা প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হন এবং বিভিন্নভাবে দুর্নীতির শিকারও হন। তাঁরা বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে নারীরা সরকারি ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। এর মাধ্যমে নিজেদের অধিকার সম্পর্কে জানার পাশাপাশি সেবা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। বক্তারা আরও বলেন, তথ্য জানার অধিকার নিশ্চিত করা শুধু নাগরিক ক্ষমতায়নের বিষয় নয়, এটি দুর্নীতি প্রতিরোধেরও একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে নারী শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করে তুলতে পারলে ভবিষ্যতে তাঁরা পরিবার ও সমাজে তথ্য অধিকার চর্চা বিস্তারে ভূমিকা রাখতে পারবেন।

টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সনাক সদস্য স্বপ্না জামান ও ডা. আশিক ইকবাল মিলন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাওয়ানা মার্জিয়া শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। এ সময় মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী এবং সনাকের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্যরা উপস্থিত ছিলেন।
 

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি: তথ্য প্রতিমন্ত্রী

কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ, এনসিপিনেত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

লালমনিরহাটে নারী শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯

চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

কাল থেকে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি

১০

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৩

১১

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

১২

গণতন্ত্র সরকার গঠনের সাময়িক প্রক্রিয়া নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার

১৩

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

১৪

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার

১৫

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় বহাল

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত