সারাদেশ

রংপুরে পুলিশ কর্মকর্তাদের অব্যাহতির বিরুদ্ধে নারাজি মঞ্জুর

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
 ছবি:

রংপুরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হোমিও চিকিৎসক জহুরুল ইসলাম সিদ্দিকীকে হত্যাচেষ্টা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামি পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করায় বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটি সিআইডির একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে চিফ জুডিসিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ প্রদান করেন। মামলার বাদী নিজেই উপস্থিত হয়ে আদালতে চার্জশিট না দিয়ে আসামিদের অব্যাহতির সুপারিশ করে দেওয়া ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে বাদী নিউ মার্কেটের পেছনে তার হোমিও ফার্মেসিতে রোগী দেখছিলেন। এ সময় পুলিশের তৎকালীন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ অন্য কর্মকর্তাদের সহায়তায় তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তিনি তৎকালীন ডিআইজি আবদুল বাতেন, পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানসহ ৬ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার বাদী বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ গুলি করেছিল। অথচ পিবিআই তাদের বাচিয়ে রিপোর্ট দিয়েছে। বিচার পাওয়ার আশায় আদালতে নারাজি দিয়েছি। গুলিতে আমার ক্ষতস্থানে প্রচণ্ড যন্ত্রণা হয়, রাতে ঘুমাতে পারি না। প্রধানমন্ত্রীর কাছে দাবি, আমাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। পিপি আবদুল হাই বেলাল বলেন, আসামিরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ায় পিবিআইয়ের পরিদর্শক পদমর্যাদার তদন্ত কর্মকর্তা প্রভাবিত হয়ে ফাইনাল রিপোর্ট দিয়েছিলেন। বাদীর আবেদনের ভিত্তিতে বিজ্ঞ আদালত সিআইডির এসপি পদমর্যাদার কর্মকর্তা দিয়ে পুনঃতদন্তের আদেশ দিয়েছেন।

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ

জামালপুরে মুক্তিযোদ্ধার ঘরে আগুন, অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ

কওমি ছাত্রদের আপত্তির মধ্যেই কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে হলো কলেজের কনসার্ট

স্ক্যাম সেন্টার: কম্বোডিয়ায় ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার

জিন্নাহর ছবি, ‘নির্ভীক জুলাই’, শিক্ষক মূল্যায়ন: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

ময়মনসিংহ মেডিকেলে আগুনের পর চার মৃত্যু, পদদলিত হওয়ার তথ্য নাকচ প্রশাসনের

রাজপথে বাঁচার আকুতি: তিন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় রাব্বী হত্যাকাণ্ড

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জাদুকরী পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র দলে ডাকের অপেক্ষা

১০

দিনাজপুরে হলুদ তরমুজ চাষে সফল কৃষক হাবিবুর রহমান

১১

রংপুরে পুলিশ কর্মকর্তাদের অব্যাহতির বিরুদ্ধে নারাজি মঞ্জুর

১২

জমি বিরোধে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা ও নিরাপত্তাহীনতার অভিযোগ

১৩

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি: তথ্য প্রতিমন্ত্রী

১৪

কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ, এনসিপিনেত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

১৫

লালমনিরহাটে নারী শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত