নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি: তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, জামালপুর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
 ছবি:

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে এবং নীতিগতভাবে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলতি বছর পুরো অর্থ দেওয়া সম্ভব হবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, “আমি সাংবাদিকদের অভিভাবক নই, আমি আপনাদের সহকর্মী।” সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মফস্বল, উপজেলা ও জেলা পর্যায়ের সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বর্তমানে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য তিনি অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলতি অর্থবছরে পুরো অর্থ দেওয়া সম্ভব হবে কি না, সে বিষয়ে পর্যালোচনা চলছে। তিনি বলেন, চলতি বছর পুরো ২৫ কোটি টাকা দেওয়া সম্ভব না হলেও আগামী বছর পুরো বরাদ্দ দেওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

সারের কোনো সংকট নেই

দেশে সারের কোনো সংকট নেই দাবি করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, “দেশে সারের কোনো সংকট নেই। যারা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।” জামালপুর অঞ্চলের কৃষি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের প্রায় ৮০ শতাংশ জমিতে সারের প্রয়োজন রয়েছে। সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে যাঁরা সার ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁদের মধ্যে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজনও রয়েছেন। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সারের সরবরাহ ও কৃষকদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, “আমি জানি, যারা বর্তমানে সারের ডিলার রয়েছে, তারা ভিন্ন মতের অন্য একটি রাজনৈতিক দলের লোক। তারপরও আমরা তাদের সঙ্গে বসেছি।”

আইনশৃঙ্খলা কমিটির সভা

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইউসুপ আলী। সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বক্তব্য দেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উপকরণ সরবরাহসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রংপুরে পুলিশ কর্মকর্তাদের অব্যাহতির বিরুদ্ধে নারাজি মঞ্জুর

জমি বিরোধে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা ও নিরাপত্তাহীনতার অভিযোগ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি: তথ্য প্রতিমন্ত্রী

কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ, এনসিপিনেত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

লালমনিরহাটে নারী শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯

চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

১০

কাল থেকে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

১১

এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি

১২

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৩

১৩

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

১৪

গণতন্ত্র সরকার গঠনের সাময়িক প্রক্রিয়া নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার

১৫

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত