আন্তর্জাতিক হাত ট্রিগারেই থাকবে, আমরা লেবানিজ ভাই-বোনদের পরিত্যাগ করব না:

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পেজেশকিয়ান হাত ট্রিগারেই থাকবে, আমরা লেবানিজ ভাই-বোনদের পরিত্যাগ করব না: পেজেশকিয়ান মাসুদ পেজেশকিয়ান। লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ‘অর্থহীন’ হয়ে যাবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক্সে দেয়া এক বার্তায় এ কথা বলেন তিনি। পেজেশকিয়ান বলেন, ‘অব্যাহত হামলা আলোচনাকে অর্থহীন করে তুলবে। আমাদের হাত ট্রিগারেই থাকবে এবং ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনও পরিত্যাগ করবে না।’ এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ পৃথক এক বক্তব্যে বলেন, ‘লেবানন এবং প্রতিরোধ অক্ষ যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রকাশ্যে স্পষ্টভাবে লেবাননের বিষয়টি তুলে ধরেছেন এবং এ নিয়ে অস্বীকার বা পিছু হটার কোনো সুযোগ নেই।’ তিনি সতর্ক করে বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাব দেয়া হবে।’ আরও পড়ুন যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ছাড়াল ৩ হাজার ৩ ঘণ্টা আগে যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ছাড়াল ৩ হাজার এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও বুধবার থেকে লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনী হামলা বাড়িয়েছে। ইসলামাবাদ ও তেহরান বলছে, যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে। তবে ওয়াশিংটন ও তেল আবিব এই দাবি অস্বীকার করেছে। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন। পাকিস্তান সরকারের সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে সরাসরি আলোচনায় বসবেন, যার লক্ষ্য একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা। শনিবার শুরু হতে যাওয়া এই আলোচনা একদিনের বেশি সময় ধরে চলতে পারে বলেও জানা গেছে।পেজেশকিয়ান হাত ট্রিগারেই থাকবে, আমরা লেবানিজ ভাই-বোনদের পরিত্যাগ করব না: পেজেশকিয়ান মাসুদ পেজেশকিয়ান। লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ‘অর্থহীন’ হয়ে যাবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক্সে দেয়া এক বার্তায় এ কথা বলেন তিনি। পেজেশকিয়ান বলেন, ‘অব্যাহত হামলা আলোচনাকে অর্থহীন করে তুলবে। আমাদের হাত ট্রিগারেই থাকবে এবং ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনও পরিত্যাগ করবে না।’ এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ পৃথক এক বক্তব্যে বলেন, ‘লেবানন এবং প্রতিরোধ অক্ষ যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রকাশ্যে স্পষ্টভাবে লেবাননের বিষয়টি তুলে ধরেছেন এবং এ নিয়ে অস্বীকার বা পিছু হটার কোনো সুযোগ নেই।’ তিনি সতর্ক করে বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাব দেয়া হবে।’ আরও পড়ুন যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ছাড়াল ৩ হাজার ৩ ঘণ্টা আগে যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ছাড়াল ৩ হাজার এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও বুধবার থেকে লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনী হামলা বাড়িয়েছে। ইসলামাবাদ ও তেহরান বলছে, যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে। তবে ওয়াশিংটন ও তেল আবিব এই দাবি অস্বীকার করেছে। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন। পাকিস্তান সরকারের সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে সরাসরি আলোচনায় বসবেন, যার লক্ষ্য একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা। শনিবার শুরু হতে যাওয়া এই আলোচনা একদিনের বেশি সময় ধরে চলতে পারে বলেও জানা গেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত