মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসির তিন সদস্য নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য নিহত হওয়ার দাবি করেছে বাহিনীটির জানজান প্রাদেশিক শাখা আনসার আল-মাহদি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিহতরা হলেন মাহমুদ মোল্লাজাবারি, মোহাম্মদরেজা চেরাগি এবং জামাল আমিরি।

আইআরজিসির জানজান শাখা এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের সীমান্ত ও জনগণকে রক্ষা করার দায়িত্ব পালনকালে তারা নিহত হন।

বিবৃতিতে এই হামলাকে ‘যুক্তরাষ্ট্রের অপরাধী সন্ত্রাসী শাসনের নৃশংস হামলা’ বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, নিহতদের পরিবার এবং দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

তবে এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত