পাকিস্তানের পর ভারতের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি করতে চায় কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:০৮
 ছবি:

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর এবার ভারতের সঙ্গেও একই খাতে বিস্তৃত চুক্তি করতে চায় কুয়েত। এ বিষয়ে শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কুয়েতের সামরিক বাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

বৈঠকে ভারতের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অমিতাভ প্রসাদসহ তিন বাহিনীর প্রতিনিধি, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও), আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। কুয়েতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল সাক্রান।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুয়েত সফরের সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছিল। এবার সেটিকে আরও বিস্তৃত ও পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ দিতে চায় দুই দেশ।

সম্ভাব্য চুক্তিতে সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, সামরিক বাহিনীর জন্য ওষুধ, প্রতিরক্ষা শিল্প এবং সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে গবেষণার মতো বিষয় থাকতে পারে। তবে চুক্তির চূড়ান্ত বিষয়বস্তু এখনো নির্ধারিত হয়নি।

এর আগে ২৭ আগস্ট পাকিস্তানের সঙ্গে ‘প্রটোকল এগ্রিমেন্ট-২০২৬’ নামে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে কুয়েত। চুক্তির মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে।

পাকিস্তানের সঙ্গে চুক্তির পরপরই ভারতের সঙ্গে বিস্তৃত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির উদ্যোগ কুয়েতের কূটনৈতিক ও সামরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে।

 

শু/আজা

প্রতিপক্ষের জালে মায়ামির ৭ গোল, মেসি করলেন কয়টা

গোপন মস্কো সফরে সিআইএ প্রধান, ট্রাম্প-পুতিন-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন জামায়াতের, মানবাধিকার বিল নিয়ে আপত্তি

স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার: মাহদী আমিন

তিন দিন ধ্বংসস্তূপের নিচে, নেপালে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

ভেনিসে মসজিদ নির্মাণ নিয়ে বিরোধ, ধর্মঘটের হুমকি বাংলাদেশিদের

গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৭

১০

জামালপুরে জেলা যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

১২

নারায়ণগঞ্জে বন্দুক নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা, সেই দুই তরুণ গ্রেপ্তার

১৩

গাছে চড়ে বাঁচল ৮ বছরের জয়াল, অবশেষে ফিরল মায়ের কোলে

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতে ১৬ গেট খোলার প্রস্তুতি

১৫

চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন মডেলে ফেরানোর পরিকল্পনা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত