নিট আন্দোলনে গায়কের অবস্থান নিয়ে সমালোচনা করে বিতর্কে জড়িয়েছিলেন

‘ছোট ভাই ভেবে মাফ করে দেবেন’, দিলজিতের কাছে ক্ষমা চাইলেন সিজিপি নেতা অভিজিৎ

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

নিট আন্দোলনে গায়কের অবস্থান নিয়ে সমালোচনা করে বিতর্কে জড়িয়েছিলেন 

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের অবস্থান নিয়ে সমালোচনা করেছিলেন ককক্রোচ জনতা পার্টির (সিজিপি) নেতা অভিজিৎ দীপ। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক। এবার প্রকাশ্যে দিলজিতের কাছে ক্ষমা চেয়ে তাঁকে ‘ছোট ভাই ভেবে’ ভুলত্রুটি ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিজিৎ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, শিক্ষার্থীদের আন্দোলনের সময় দিলজিতের একটি মন্তব্যে তিনি কষ্ট পেয়েছিলেন। তবে ব্যক্তিগতভাবে গায়কের প্রতি তাঁর কোনো বিদ্বেষ ছিল না। বরং গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন—এমন শিল্পী হিসেবেই তিনি দিলজিৎকে দেখেন।

অভিজিতের এই ক্ষমা প্রার্থনার আগে শুক্রবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নিজের কনসার্টে বিতর্কটি নিয়ে কথা বলেন দিলজিৎ। কারও নাম উল্লেখ না করে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘পাঞ্জাবিদের কীভাবে লড়াই করতে হয়, তা শেখানোর প্রয়োজন নেই।’

কনসার্টে দিলজিৎ বলেন, তিনি একজন শিল্পী হিসেবে সবাইকে ভালোবাসেন এবং সবাইকে সমর্থন করেন। তিনি চুপ আছেন বলে তাঁকে চুপ থাকতে দেওয়ার আহ্বানও জানান।

নিজের ‘সতলুজ’ ছবির প্রসঙ্গ টেনে দিলজিৎ বলেন, জসওয়ন্ত সিং খালরার জীবন নিয়ে ছবিটি নির্মাণের জন্য তাঁরা দীর্ঘদিন লড়াই করেছেন। তাঁকে নিয়ে কেউ সমালোচনা করলেও সবার প্রতি ভালোবাসা বজায় থাকবে বলে জানান তিনি।

দিলজিতের এই বক্তব্যের পর ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে পোস্ট করেন অভিজিৎ। সেখানে তিনি লেখেন, জুন মাসে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দিলজিতের একটি মন্তব্য তাঁকে কিছুটা আঘাত করেছিল। তবে সেই মতপার্থক্য গায়কের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা কমাতে পারেনি।

অভিজিৎ আরও জানান, দিলজিতের গানের প্রতি তাঁর ভালোবাসা এবং মানুষ হিসেবে গায়কের প্রতি শ্রদ্ধা এখনো অটুট। গত মে মাসে ভারতে ফেরার আগে শিকাগোয় দিলজিতের কনসার্টেও উপস্থিত ছিলেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে ভারতের পরিচিতি তুলে ধরা এবং নিজের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার জন্যও গায়কের প্রশংসা করেন তিনি।

পোস্টের শেষে অভিজিৎ লেখেন, একটি মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি দিলজিতের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা বদলে দিতে পারে না। এরপর পাঞ্জাবি ভাষায় তিনি লেখেন, ‘বাকি পাজি, ছোট ভাই সমঝ কে মিট্টি পাও।’ অর্থাৎ, ছোট ভাই মনে করে ভুলত্রুটি ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তিনি।

বিতর্কের সূত্রপাত গত জুনে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। সে সময় ইনস্টাগ্রাম লাইভে দিলজিৎকে প্রশ্ন করা হয়, তিনি ওই আন্দোলনে যোগ দেবেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমাকে এসবের মধ্যে রেখো না। ভাই, আমি একজন শিল্পী। আমি কোনো রাজনীতিবিদ নই।’

একই সঙ্গে গুরু গ্রন্থ সাহিবের একটি পঙ্‌ক্তি উদ্ধৃত করে দিলজিৎ বলেন, পৃথিবীর সবকিছু কখনোই ঠিক হতে পারে না। আন্দোলনকারী শিক্ষার্থী এবং যাদের দাবিতে আন্দোলন হচ্ছে—উভয় পক্ষের জন্যই শুভকামনা জানান তিনি।

তবে তাঁর এ অবস্থান নিয়ে সমালোচনা শুরু হয়। ২০২০ সালের কৃষক আন্দোলনে দিলজিতের প্রকাশ্য সমর্থনের প্রসঙ্গ টেনে অনেকে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচকদের মধ্যে ছিলেন অভিজিৎও। তাঁর অভিযোগ ছিল, রাজনৈতিক ও মানবাধিকারবিষয়ক ‘সতলুজ’ ছবিতে অভিনয় করলেও শিক্ষার্থীদের আন্দোলনের সময় দিলজিৎ নীরব ছিলেন।

সেই মতপার্থক্য থেকেই বিতর্কের সূত্রপাত হলেও অভিজিতের সাম্প্রতিক পোস্টে গায়কের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসার কথা উঠে এসেছে।

১

ফ্লোরিডায় ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯

২

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ—কক্সবাজারে জাতীয় যুব দিবস পালিত

৩

সুন্দরগঞ্জে মাদক-জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা

৪

সদরপুরে এইচএসসির ফলে বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে, সরকারি কলেজে বিপর্যয়

৫

উষ্ণ আলোয় গ্ল্যামারাস রূপে সেমন্তী সৌমি

৬

মুক্তির আগেই ১৭৫ কোটি রুপিতে বিক্রি শাহরুখের ‘কিং’-এর বিদেশি স্বত্ব

৭

বিয়ে-সংসার নিয়ে প্রশ্নে কীসের ইঙ্গিত দিলেন কুসুম শিকদার

৮

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

৯

জুলাই সনদ বাস্তবায়নে জটিলতার জন্য নাহিদ-আসিফদের দায়ী : সাদিক কায়েম

১০

৩০-৩১তম বিসিএসের ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর

১১

ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে ফিরবে সন্ত্রাস-দখলদারত্ব: আম্মার

১২

নতুন সাজে সেন্টমার্টিন, জাহাজ ছাড়াই যাত্রা শুরু, ঝুঁকি নিয়ে সাগর পাড়ি

১৩

বিএনপি-আওয়ামী লীগও প্রস্তাব দিয়েছিল, লোভ করিনি: চরমোনাই পীর

১৪

যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’

১৫

বারে মদ্যপান, প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত