ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সার্বিয়ার পুলিশ প্রধান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সার্বিয়ার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দেশটির প্রসিকিউটরের কার্যালয় তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। যদিও এক সপ্তাহ আগে অনুষ্ঠিত ঐতিহাসিক নির্বাচনের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন দেশটির পুলিশ প্রধান।

নির্বাচনে পরাজিত দেশটির নেতা আলেকজান্ডার ভুচিচের অনুগত হিসেবে পরিচিত ৪২ বছর বয়সী পুলিশ প্রধান মার্কো ক্রিকাক। ভুচিচের ক্ষমতাসীন ডানপন্থী দলের পতন ঘটাতে দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভ দমনে ‘পুলিশি বর্বরতার’ মূল হোতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ করেছে সার্বিয়ার ছাত্র সংগঠনগুলো।

ছাত্র নেতারা গত সপ্তাহে দেশের সার্বিক সংস্কারের অংশ হিসেবে মার্কোর পাশাপাশি কয়েকজন শীর্ষ পুলিশ ও গোয়েন্দা প্রধানকে চাকরি থেকে বরখাস্তের দাবি তোলে। প্রায় দুই বছরের টানা সরকারবিরোধী আন্দোলনের পর গত ২৫ অক্টোবর শিক্ষার্থীদের সমর্থিত জোট ভুচিচের ডাকা আগাম নির্বাচনে ঐতিহাসিক জয় পায়।

তবে রোববার বেলগ্রেডের প্রধান প্রসিকিউটর নেনাদ স্তেফানোভিচ শিক্ষার্থীদের দাবির সঙ্গে মার্কোর গ্রেপ্তারের যোগসূত্র থাকার বিষয়টি নাকচ করে দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, এই গ্রেপ্তারের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই।

দেশটির এই প্রসিকিউটর বলেন, মার্কোর পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ দমন বিভাগের দায়িত্বে থাকা পুলিশ কমান্ডার বোসকো সেকুলোভিচকেও গ্রেপ্তার করা হয়েছে।

স্তেফানোভিচ বলেন, তাদের দুজনের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার এবং পেশাগত দায়িত্ব পালনে ব্যর্থতার মাধ্যমে বেলগ্রেডের সাবেক পুলিশ প্রধান ভেসেলিন মিলিচের অধিকারের গুরুতর ক্ষয়ক্ষতি ও তার ওপর আঘাত হানার অভিযোগ রয়েছে।

গত মে মাসে বেলগ্রেডের একটি রেস্তোরাঁয় অপরাধজগতের এক শীর্ষ ব্যক্তির হত্যাকাণ্ডের পর এই দুই পুলিশ কর্মকর্তা যে তদন্ত পরিচালনা করেছিলেন, সেখানে ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ওই হত্যাকাণ্ডের পর অপরাধের তথ্য গোপন ও অপরাধীকে সহায়তা করার অভিযোগে ঘটনার তিন দিন পরই মিলিচকে গ্রেপ্তার করা হয়েছিল। টানা দুই মাস হেফাজতে থাকার পর মিলিচ নিজেই মার্কো ও সেকুলোভিচের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি বলেন, প্রসিকিউটরদের কাছে তারা অসম্পূর্ণ ও ভুয়া প্রমাণ জমা দিয়েছিলেন।

সূত্র: এএফপি।

১

আওয়ামী লীগ একটি গোখরা সাপ : পাটওয়ারী

২

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—কক্সবাজারে জাতীয় যুব দিবস পালিত

৩

মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে পোশাক কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

৪

জামায়াত পরাজিত শক্তির সঙ্গে গোপন সম্পর্ক রেখে কাজ করছে: রিজভী

৫

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সার্বিয়ার পুলিশ প্রধান গ্রেপ্তার

৬

পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

৭

বিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে : জামায়াত নেতা এটিএম আজহার

৮

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

৯

উত্তর কোরিয়ার পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চায় তিন দেশ

১০

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে জালিয়াতির অভিযোগে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১১

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১২

২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১৩

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৪

২০১১ সালে খালেদা জিয়া যে পত্রিকা জনসভায় তুলে ধরেছিলেন, তা ছিঁড়লেন রাশেদ: নাসীরুদ্দীন

১৫

গণতান্ত্রিক অধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন-এ বক্তব্য মেনে নেব না: ফরহাদ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত