ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ভারত ও পাকিস্তানের কী হবে?

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

ইরানের সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র পিকঅ্যাক্স পর্বতে মার্কিন পারমাণবিক হামলার শঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী ও সাবেক ফক্স নিউজ সঞ্চালক টাকার কার্লসন দাবি করেন, যুক্তরাষ্ট্র এই কেন্দ্রে পারমাণবিক হামলার কথা বিবেচনা করছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এমন কোনও হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। হামলা চালানো হলে এর তেজস্ক্রিয় প্রভাব ইরান ছাড়িয়ে আবহাওয়া ভেদে পাকিস্তান ও ভারতের উত্তর-পশ্চিম অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পারে।

ইরানের মধ্যঞ্চলীয় ইস্পাহান প্রদেশে অবস্থিত পিকঅ্যাক্স পর্বত ভারত থেকে প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার দূরে। এই কেন্দ্রটি ভূপৃষ্ঠ থেকে ৩২৮ ফুট গভীরে অবস্থিত, যা ফোর্দো ও নাতাঞ্জের চেয়েও গভীর। যুক্তরাষ্ট্রের বাঙ্কার-বাস্টার বোমা মাত্র ৬০ ফুট গভীর পর্যন্ত আঘাত হানতে পারায় এই পর্বত ধ্বংস করতে পারমাণবিক হামলাকেই একমাত্র সামরিক বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।


ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ভারত ও পাকিস্তানের কী হবে?


সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অধিকাংশ পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে, তবে এখনও দু-একটি লক্ষ্যবস্তু বাকি। ফক্স নিউজকে তিনি বলেন, আমাদের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাতে হতে পারে। আমরা যখনই চাই, এক ঘণ্টার মধ্যে তা করতে পারি।

তবে এর আগে নিউজমেক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না, আমাদের তার প্রয়োজন নেই।

‘নীল সুনামিতে’ ট্রাম্প ও ইসরায়েলের শঙ্কা দেখছে ইসরায়েলি মিডিয়া‘নীল সুনামিতে’ ট্রাম্প ও ইসরায়েলের শঙ্কা দেখছে ইসরায়েলি মিডিয়া
অন্যদিকে টাকার কার্লসন দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপে পড়ে ট্রাম্প হয়তো কয়েক দিনের মধ্যেই এই হামলার নির্দেশ দেবেন। তিনি সতর্ক করে বলেন, এই হামলা পারস্য উপসাগরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে দেবে এবং রাশিয়া, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়াকে টেনে এনে তৃতীয় বিশ্বযুদ্ধ ত্বরান্বিত করতে পারে। তবে কার্লসনের এই দাবির পেছনে কোনও আনুষ্ঠানিক তথ্যের প্রমাণ মেলেনি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

ভূরাজনৈতিক বিশেষজ্ঞ মারিও নাওফালের তৈরি একটি গাণিতিক মডেল অনুয়াযী, এই হামলায় সৃষ্ট তেজস্ক্রিয় মেঘ বাতাসের গতিপথে পূর্ব দিকে প্রবাহিত হলে আফগানিস্তান ও পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাতাসের দিক ও গতিবেগ অনুযায়ী এটি ভারতের পাঞ্জাব, রাজস্থান, জম্মু-কাশ্মীর ও গুজরাটেও হালকা মাত্রায় পৌঁছাতে পারে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ সন্দীপ উন্নিথান জানান, বোমার শক্তি ও আবহাওয়ার ওপর তেজস্ক্রিয়তার মাত্রা নির্ভর করবে। তিনি বলেন, পারমাণবিক বিস্ফোরণ ঘটলে সিংহভাগ তেজস্ক্রিয়তা বিস্ফোরণস্থলের আশপাশেই সীমাবদ্ধ থাকবে। বাতাসের কারণে কিছু অংশ পূর্বে পাকিস্তান ও উত্তর-পশ্চিম ভারতে গেলেও দূরত্বের কারণে তা অতি সামান্য বা ‘ট্রেস লেভেল’-এ নেমে আসবে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস বি অ্যাস্থানা এক এক্স বার্তায় জানান, যেকোনও পারমাণবিক পদক্ষেপ অবিলম্বে ইরানের জন্য এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক হবে। তিনি বলেন, এর তেজস্ক্রিয় তরঙ্গ কুয়েত, জর্ডান এবং যুক্তরাষ্ট্রের মিত্র পাকিস্তানের দিকে ছড়িয়ে পড়বে। পাশাপাশি এটি ইউক্রেন যুদ্ধ শেষ করতে কিয়েভে পারমাণবিক হামলা চালানোর জন্য রাশিয়ার পথও খুলে দেবে। ফলে ট্রাম্প যদি এই সিদ্ধান্ত নেন, তবে এটি কেবল স্থানীয় কোনও সংকট হিসেবে সীমাবদ্ধ থাকবে না।

সূত্র: ইন্ডিয়া টুডে

১

ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ভারত ও পাকিস্তানের কী হবে?

২

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মঈন খান

৩

ডেমোক্র্যাটদের জয়ে নেতানিয়াহুকে হটানোর স্বপ্ন দেখছে ইসরায়েলি বিরোধীরা

৪

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন

৫

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

৭

যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবির ঘটনায় ভারতীয় নৌবাহিনীর ২ কর্মকর্তার কোর্ট মার্শাল

৮

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ

৯

দক্ষিণ কোরিয়া গেলেন পাটওয়ারী-আসিফসহ এনসিপির ৪ নেতা

১০

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ, বিসিবির স্বাধীন কমিটির প্রধান হলেন রাশনা ইমাম

১১

স্পিকারের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা

১৩

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সংহতি জানিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের

১৪

ফুটপাত দখলমুক্ত করায় সবাইকে খুশি করতে পারিনি, ‘স্যরি’: ডিএসসিসি

১৫

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে: জামায়াত আমির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত