যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবির ঘটনায় ভারতীয় নৌবাহিনীর ২ কর্মকর্তার কোর্ট মার্শাল

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

ভারতের যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্র দুর্ঘটনায় ডুবে যাওয়ার ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে কোর্ট মার্শালের কার্যক্রম শুরু করেছে দেশটির নৌবাহিনী। ২০২৪ সালের জুলাইয়ে মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে মেরামতের সময় জাহাজটি এক পাশে কাত হয়ে পড়ে যায়। এ ঘটনায় একজন নাবিক নিহত হন এবং যুদ্ধজাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর মুম্বাইয়ে এই বিচারিক কার্যক্রম শুরু হয়। অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন জাহাজটির অধিনায়ক (ক্যাপ্টেন) এবং ওই দিনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (লেফটেন্যান্ট কমান্ডার)।

দুজনের বিরুদ্ধেই দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি জাহাজের অধিনায়কের বিরুদ্ধে নৌযানকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলার অভিযোগও রয়েছে।

সামরিক আদালতে অভিযোগগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কর্মকর্তাদের তিরস্কার, পদমর্যাদা বা জ্যেষ্ঠতা হারানো থেকে শুরু করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এই বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাইয়ের দুর্ঘটনাটি আবারও আলোচনায় এসেছে। মেরামতের সময় যুদ্ধজাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে বড় ধরনের উদ্ধার অভিযানে রূপ নিয়েছিল, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, দুর্ঘটনার কারণ নির্ধারণ, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

সূত্র: এনডিটিভি

১

ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ভারত ও পাকিস্তানের কী হবে?

২

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মঈন খান

৩

ডেমোক্র্যাটদের জয়ে নেতানিয়াহুকে হটানোর স্বপ্ন দেখছে ইসরায়েলি বিরোধীরা

৪

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন

৫

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

৭

যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবির ঘটনায় ভারতীয় নৌবাহিনীর ২ কর্মকর্তার কোর্ট মার্শাল

৮

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ

৯

দক্ষিণ কোরিয়া গেলেন পাটওয়ারী-আসিফসহ এনসিপির ৪ নেতা

১০

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ, বিসিবির স্বাধীন কমিটির প্রধান হলেন রাশনা ইমাম

১১

স্পিকারের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা

১৩

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সংহতি জানিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের

১৪

ফুটপাত দখলমুক্ত করায় সবাইকে খুশি করতে পারিনি, ‘স্যরি’: ডিএসসিসি

১৫

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে: জামায়াত আমির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত