‘রাস্তায় নয়, হিম্মত থাকলে সংসদে আসুন’: রাহুল গান্ধীকে অমিত শাহের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিতর্কের আহ্বান জানানোর জবাবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সংসদে এসে মুখোমুখি আলোচনার চ্যালেঞ্জ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার কার্নালে বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, রাস্তায় বিশৃঙ্খলা না করে সংসদে এসে বিতর্কে অংশ নেয়া উচিত রাহুলের।


কার্নালের ওই জনসভা ও পদযাত্রায় বিরোধী দলনেতাকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমি রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ করছি। আপনি প্রধানমন্ত্রীর (মোদি) সঙ্গে আলোচনা করতে চান? তাহলে তাকে একটি চিঠি লিখুন। আমরা সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত। আপনার অভিযোগে যদি কোনো যুক্তি ও সততা থাকে, তবে রাস্তায় না নেমে সংসদে আসুন। মুখোমুখি বিতর্ক হোক।’
কংগ্রেসের নির্বাচনী ব্যর্থতা তুলে ধরে অমিত শাহ প্রশ্ন করেন, ২০১৪ সালে এসআইআর কোথায় ছিল? সে সময় কিংবা পরবর্তী ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস কেন হেরেছে? এমনকি হরিয়ানা ও মহারাষ্ট্রের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও এসআইআর ছিল না, অথচ কংগ্রেস পরাজিত হয়েছে।

অমিত শাহের অভিযোগ, ‘আপনার উদ্দেশ্য সংসদ চালু রাখা নয়, বরং রাস্তায় লোক জড়ো করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য তৈরি করা। সংসদ বয়কট করে উত্তেজনা ছড়ানোই কংগ্রেসের কৌশল।’

এসআইআর থেকে বাদ পড়া ব্যক্তিদের ‘ঘুসপেটিয়া’ বা অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে অমিত শাহ দাবি করেন, রাহুল গান্ধী আসলে নিজের ভোটব্যাংক ও অনুপ্রবেশকারীদের বাঁচাতেই সমাবেশ করছেন। কেন্দ্রীয় সরকারের নীতি ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’—অর্থাৎ চিহ্নিত করা, বাদ দেয়া ও বিতাড়ন করা।একই সঙ্গে অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, রাহুল রাস্তায় লোক নামিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে বিজেপি কর্মীরাও জবাব দিতে প্রস্তুত।


বিরোধী জোটের দিল্লির রামলীলা ময়দানের সমাবেশকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, সেখানে ১০ লাখ মানুষের জমায়েতের দাবি করা হলেও ৭০ হাজার মানুষের ধারণক্ষমতাসম্পন্ন মাঠের অর্ধেক অংশও পূর্ণ হয়নি। পাশাপাশি, বিরোধী দলনেতা হিসেবে রাহুলের ঘনঘন বিদেশ সফরের তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।

অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সংসদীয় বিষয়কমন্ত্রী কিরণ রিজিজু কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে রাজনৈতিকভাবে সফল হওয়ার জন্য সাত দফার একটি পরামর্শপত্র দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ রিজিজু লেখেন— ঘনঘন গোপনে বিদেশ ভ্রমণ এড়িয়ে ভারতে রাহুলের বেশি সময় কাটানো উচিত; বিদেশে গিয়ে ভারতবিরোধী শিবিরের লোকজনের সঙ্গে সাক্ষাৎ বন্ধ করতে হবে; সংসদে বেশি সময় দেয়া এবং দলীয় সাংসদদের মুক্ত আলোচনায় অংশ নিতে দেয়া উচিত; প্রবীণ নেতাদের কাছ থেকে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করা ভারতীয় সংস্কৃতির অংশ; এবং বিজেপি, আরএসএস ও প্রধানমন্ত্রী মোদির প্রতি অন্ধ ঘৃণা বন্ধ করে বিজেপিকে শত্রু নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করার পরামর্শও দেন তিনি।

১

ট্রাম্প মানলেও নারাজ নেতানিয়াহু

২

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা

৩

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

৪

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

৫

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

৬

২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত

৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

৮

এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড!

৯

২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ

১০

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

১১

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

১২

সাভার-আশুলিয়ায় পরিস্থিতি স্বাভাবিক, আন্দোলনে নেই শ্রমিকেরা: ডিআইজি

১৩

রাজধানীতে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ

১৪

রেমিট্যান্স যোদ্ধারা প্রতিটি সেক্টরে হয়রানির শিকার হচ্ছেন: এমপি মনিরুল

১৫

‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আর শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে’ এটিই জামায়াতের মূলনীতি: পরওয়ার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত