ইরান-সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর গত অক্টোবর মাসে ৪০ হাজারের বেশি সামরিক হামলা চালানোর দাবি করেছে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকার। এসব হামলায় প্রায় ২০ হাজার হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ৫ অক্টোবর ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু হওয়ার পর থেকে এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল।
এক বিবৃতিতে কাউন্সিল জানিয়েছে, বিভিন্ন রণাঙ্গনে হুথিদের অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনী মোট ৪০ হাজার ৭৬১টি সামরিক অভিযান পরিচালনা করেছে।
অভিযানের প্রথম মাসে প্রায় ২০ হাজার হুতি যোদ্ধা ও কমান্ডার নিহত, আহত অথবা অন্য কোনোভাবে যুদ্ধের সক্ষমতা হারিয়েছেন।
তবে ইয়েমেন সরকারের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হুথি বিদ্রোহীরা।