নতুন হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতির অবসান চায় ইরান

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতির অবসান চায় ইরান। এ অবস্থায় দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানে নতুন নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে একদিকে আলোচনার সম্ভাবনার কথা বলা হচ্ছে, অন্যদিকে নতুন করে হামলার হুমকিও দেওয়া হচ্ছে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থা কাটাতে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নতুন নির্দেশনা দিয়েছেন। ইরানের সংবাদমাধ্যমের খবরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতা আমাদের এই যুদ্ধহীন-শান্তিহীন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।’ পেজেশকিয়ান আরও বলেন, মর্যাদা বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা এবং একইভাবে সংকটের সমাধান করা সম্ভব। তাঁর বক্তব্যে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আগ্রহের ইঙ্গিত পাওয়া গেলেও তেহরান একই সঙ্গে সামরিক হুমকির বিষয়ে সতর্ক অবস্থান ধরে রেখেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আবারও বড় পরিসরে হামলা শুরুর হুমকির পর ইরানের কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। তেহরানের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটেছে—এমন কোনো নিশ্চয়তা নেই। ট্রাম্পের আশ্বাসের চেয়ে ইরানের নেতাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশটির বিভিন্ন স্থানে হামলার ঘটনা।

ইরানের বক্তব্য অনুযায়ী, প্রায় প্রতি রাতেই হরমুজ প্রণালির বিভিন্ন স্থানে, বিশেষ করে কেশম দ্বীপে দেশটির লক্ষ্যবস্তুতে হামলা হচ্ছে। এসব ঘটনাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অব্যাহত থাকার প্রমাণ হিসেবে দেখছেন ইরানের নেতারা। ফলে ওয়াশিংটনের পক্ষ থেকে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হওয়ার আশঙ্কা নেই—এমন বক্তব্যেও পুরোপুরি আস্থা রাখতে পারছে না তেহরান।

ইরানে হামলার বিরোধিতা তুরস্কের

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলার বিরোধিতা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরদোয়ানের মতে, আলোচনা ও কূটনীতির মাধ্যমে চলমান সমস্যার সমাধান সম্ভব। তাঁর এ অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেছে।

শি ও পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহে চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপিইসি) সম্মেলনের ফাঁকে এ বৈঠক হতে পারে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এপিইসি সম্মেলনে তিন নেতার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। গত রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন সফরে শি জিনপিং ও পুতিনের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। সেখানে পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য হবে ইরান যুদ্ধের অবসান ঘটানো।

এর আগে গত ২১ অক্টোবর ক্রেমলিন জানিয়েছিল, তিন নেতার মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। এমন বৈঠক হলে ইরান সংকটের পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে বৃহত্তর আলোচনার সুযোগ তৈরি হতে পারে।

স্থলপথে অবরোধ কার্যকরের দাবি ট্রাম্পের

এদিকে ইরানের স্থল সরবরাহ পথগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধ কার্যকর হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় অগ্রগতি হলে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম।

তবে যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ওয়াশিংটন সামরিক অভিযান শুরু করলে তেহরান পাল্টা ব্যবস্থা নেবে। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব মেনে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

যুদ্ধ শুরুর সম্ভাবনা কম বলছেন ট্রাম্প

ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা খুবই কম। তবে ইরান কোনো চুক্তিতে স্বাক্ষর করবে কি না, তার ওপর পরিস্থিতি নির্ভর করছে বলেও সতর্ক করেন তিনি।

স্থানীয় সময় রোববার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে তিনি আবার হামলা চালাবেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের ওপর অত্যন্ত কঠোর আঘাত হেনেছে। নতুন করে হামলার হুমকির পাশাপাশি আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনাও খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনে দলের বড় পরাজয়ের পর তিনি ইরান যুদ্ধকে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন। নির্বাচনের পর কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি ছিল কোনো বিদেশি নেতার সঙ্গে তাঁর প্রথম বৈঠক।

ট্রাম্পের সাক্ষাৎকারের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক প্রভাব পর্যালোচনার জন্য শান্তি আলোচনা স্থগিত রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, গত কয়েক দিন মধ্যস্থতাকারীদের তেমন কাজ ছিল না। কারণ, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সবাইকে ধাক্কা দিয়েছে।

আরাগচি বলেন, নির্বাচনের ফলাফলের ধাক্কা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের কত দিন সময় লাগে, তা দেখতে হবে। এরপর আলোচনায় কীভাবে এগোনো যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা থাকলেও সামরিক উত্তেজনা, হরমুজ প্রণালির নিরাপত্তা, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দুই দেশের পরস্পরবিরোধী অবস্থান সংকটের সমাধানকে জটিল করে রেখেছে। তেহরান যুদ্ধহীন-শান্তিহীন পরিস্থিতির অবসান চাইলেও ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা কত দূর এগোবে, তা এখনো স্পষ্ট নয়।

১

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

২

ভাইরাল ‘আবু বকর’, পাকিস্তানি নাটক যে কারণে জনপ্রিয় বাংলাদেশে

৩

পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনাকাটায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৪

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

৫

বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৬

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিব

৭

ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ

৮

দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

৯

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

১০

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত করতে সংসদে বিল

১১

২০২৭ সাল থেকে শিক্ষার্থীদের যা শেখানো হবে, জানালেন শিক্ষামন্ত্রী

১২

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ আবারও রাজপথে নামবে: মামুনুল হক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের মিছিল

১৪

পাঁচ বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

১৫

আ. লীগের গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }