নাজাতের দশকে যে আমলগুলো করবেন

আজাদ ইসলাম
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের মাস পবিত্র মাহে রমজান। ক্ষমা লাভের সুবর্ণ সুযোগের এই মাসে রহমতের দশক ইতোমধ্যে শেষ হয়েছে। মাগফিরাতের দশকও বিদায়ের দ্বারপ্রান্তে। আর কয়েক রোজা পরই আসছে নাজাত বা মুক্তিলাভের দশক।

মুমিনের জন্য মহিমান্বিত এই মাস অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। কারণ, এ মাসে অল্প আমলেই আছে অনেক বেশি সওয়াব লাভের সুযোগ। তাই রমজানের প্রতিটি ক্ষণ অনেক দামি ও মূল্যবান। বিশেষত রমজানের তৃতীয় ভাগ বা শেষ দশকের তাৎপর্য অপরিসীম। রাসুল (সা.)ও এই সময়কে অধিক গুরুত্ব দিতেন। রমজানের অন্যান্য দিনে যে আমলগুলো করতেন, শেষ দশকে এসে তার পরিমাণ অনেক বেড়ে যেত।

আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, যখন রমজানের শেষ দশক আসতো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাতে জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন। (সহিহ বুখারি, হাদিস: ১৮৯৭)

রমজানের শেষ দশক এত গুরুত্বপূর্ণ হওয়ার মূল কারণ হলো এ মাসে আছে একটি রাত, যেটি হাজার মাসের চেয়েও উত্তম। যা লাইলাতুল কদর হিসেবে পরিচিত। আরবি শব্দ লাইলাতুল কদরের অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত। পবিত্র এই রাতকে ভাগ্যের রাতও বলা হয়। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম।

পবিত্র কুরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আমি এটি (পবিত্র কুরআন) নাযিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো কদরের রাত কী? কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম। এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। (এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত। (সুরা কদর, আয়াত: ১-৫)

পবিত্র রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর যেকোনো একটি রাত মূলত শবে কদরের রাত। বিভিন্ন হাদিস ও আলেমদের মতে, রমজানের ২৭ তারিখে শবে কদর, যা মূলত ২৬তম রোজার দিন রাতে। তাই শেষ দশকের বেজোড় রাতগুলোয় বেশি বেশি ইবাদত করা উত্তম।

এছাড়াও রমজানের শেষ দশকে ইতিকাফ করার বিধান রয়েছে। এর মাধ্যমে কদরের রাত পাওয়া নিশ্চিত হয়। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন- তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ কর। (সহিহ বুখারি, হাদিস: ১৮৯৩)

এ ক্ষেত্রে ইতিকাফের জন্য বিশেষ সওয়াবও রয়েছে। ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রসুলুল্লাহ (সা.) ইতিকাফকারী সম্পর্কে বলেন- সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং নেককারদের সব নেকী তার জন্য লেখা হয়। (ইবনু মাজাহ, হাদিস: ১৭৮১)

এছাড়াও রমজানের শেষ দশকে ফিতরা বেশি বেশি দান-সদকা করা উচিত। যাদের ওপর জাকাত ফরজ হয়েছে, তাদের তা আদায় করে দেয়া উচিত এবং যার যার সামর্থ্য অনুযায়ী অধিক পরিমাণে দান-সদকা করা উচিত।

অন্যদিকে শেষ দশকের অন্যতম আমল সাদ্‌কাতুল ফিতর আদায় করা ইবনু উমর (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের ওপর রাসুলুল্লাহ (সা.) সাদ্‌কাতুল ফিতর হিসাবে খেজুর হোক অথবা যব হোক এক সা’ পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং লোকজনের ঈদের সালাতে বের হওয়ার আগেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস: ১৫০৩)

ইব্‌ন আব্বাস (রা.) বর্ণিত অপর হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) সাদ্‌কাতুল ফিতর রোজাকে বেহুদা ও অশ্লীল কথাবার্তা ও আচরণ থেকে পবিত্র করার উদ্দেশ্যে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য ফরজ করেছেন। যে ব্যক্তি তা (ঈদুল ফিতরের) নামাজের পরে পরিশোধ করে তা অন্যান্য সাধারণ দান-খয়রাতের অনুরূপ হিসাবে গণ্য। (সুনান আবু দাউদ, হাদিস: ১৬০৯)

মিয়ানমারের ‘বাঙালি’ দাবি কি রোহিঙ্গা সংকটকে আরও জটিল করছে

রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান নুরুল হক নূরের

মিঠাপুকুরে ফুটপাত দখল করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ

রংপুর ও গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক

কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ১৩

তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত, বনানী কবরস্থানে দাফন

অত্যাবশ্যকীয় ওষুধের নীতিমালা বাতিলের প্রতিবাদ এবি পার্টির

১০

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ, সংশোধিত বিধানেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপিতে নেতৃত্ব পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদলের আভাস

১২

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

১৩

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে’

১৪

কলকাতায় হোটেলে আগুন: ফলস সিলিংয়ের ফাঁক দিয়ে ঘরে ছড়ায় ধোঁয়া, মেঝে ও বাথরুমে পড়ে ছিল লাশ

১৫

আমিরাত লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত