স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধিতে নবীজির ৭ প্রেমময় সুন্নত

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

স্ইবামীসলামে দাম্পত্য সম্পর্ক শুধু একটি সামাজিক বা আইনি চুক্তি নয়; বরং এটি ভালোবাসা, মায়া, মমতা ও আত্মিক প্রশান্তির এক পবিত্র বন্ধন। পবিত্র কোরআনে স্বামী-স্ত্রীকে একে অপরের ‘পোশাক’ হিসেবে উপমা দেওয়া হয়েছে, যা পরস্পরকে সুরক্ষা দেয় এবং সৌন্দর্য বৃদ্ধি করে।

মহানবী (সা.) শুধু একজন সফল রাষ্ট্রনায়ক বা নবীই ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ও সবচেয়ে প্রেমময় স্বামী। ব্যস্ততম রাষ্ট্রীয় ও ধর্মীয় দায়িত্ব পালনের মাঝেও তিনি তাঁর স্ত্রীদের সঙ্গে যে কোমলতা, খুনসুটি ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আধুনিক যুগের দম্পতিদের জন্যও এক অনুপম আদর্শ।

স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধিতে নবীজির এমন কয়েকটি সুন্দর সুন্নত তুলে ধরা হলো:

.
দাম্পত্য জীবনে অন্তরঙ্গতা ও ভালোবাসা প্রকাশের একটি অনন্য সুন্নত হলো একসঙ্গে খাবার খাওয়া।
.

আমাদের সমাজে অনেক স্বামী মনে করেন, স্ত্রীর প্রতি ভালোবাসার কথা মুখে প্রকাশ করা পুরুষত্বের পরিপন্থী বা লজ্জার বিষয়। কিন্তু মহানবী (সা.) জনসমক্ষেও স্ত্রীর প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা অকপটে স্বীকার করতেন।

সাহাবি আমর ইবনুল আস (রা.) একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, ‘মানুষের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে?’ নবীজি বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিলেন, ‘আয়েশা’। আমর আবার জিজ্ঞেস করলেন, ‘পুরুষদের মধ্যে কে?’ নবীজি বললেন, ‘তার পিতা (আবু বকর)।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৬৬২)

ভালোবাসার এই খোলামেলা স্বীকৃতি স্ত্রীর মনে গভীর নিরাপত্তা ও আস্থার জন্ম দেয়।

.

প্রিয় মানুষকে ভালোবেসে সুন্দর ও আদুরে কোনো নামে ডাকা সম্পর্কের উষ্ণতা বহুগুণ বাড়িয়ে দেয়। মহানবী (সা.) আয়েশাকে আদর করে ‘হুমায়রা’ (লালচে আভাযুক্ত সুন্দরী) বলে ডাকতেন। আবার কখনো তাঁর নামের শেষাংশ সংক্ষিপ্ত করে অত্যন্ত মমতার সঙ্গে ‘ইয়া আয়েশ’ বলে সম্বোধন করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৩৭৬৮)

নবীজির এই সূক্ষ্ম আদর ও সম্বোধন দাম্পত্য জীবনের একঘেয়েমি দূর করার এক জাদুকরী উপায়।

.স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় ৭ কাজ.

দাম্পত্য জীবনে অন্তরঙ্গতা ও ভালোবাসা প্রকাশের একটি অনন্য সুন্নত হলো একসঙ্গে খাবার খাওয়া।

আয়েশা (রা.) বর্ণনা করেন, ‘আমি পাত্র থেকে পানি পান করতাম, এরপর তা নবীজিকে দিতাম। তিনি পাত্রের ঠিক সেই জায়গায় নিজের ঠোঁট রেখে পানি পান করতেন, যেখানে আমি মুখ রেখেছিলাম। আবার আমি হাড়যুক্ত গোশত খেয়ে তা নবীজিকে দিলে তিনি ঠিক সেই জায়গায় কামড় দিতেন, যেখানে আমার মুখ লেগেছিল।’ (সহিহ মুসলিম, হাদিস: ৩০০)

বর্তমান যুগে যখন স্বামী-স্ত্রী আলাদা বসে মোবাইলে মুখ গুঁজে খাবার খান, তখন নবীজির এই সুন্নতটি ভালোবাসার এক দারুণ বার্তা দেয়।

.

দাম্পত্য জীবনকে প্রাণবন্ত রাখতে মহানবী (সা.) স্ত্রীদের সঙ্গে নির্মল আনন্দ ও খেলাধুলা করতেন। একবার এক সফরে তিনি সাহাবিদের সামনে এগিয়ে যেতে বললেন এবং আয়েশার সঙ্গে দৌড় প্রতিযোগিতা শুরু করলেন।

সেবার আয়েশা (রা.) নবীজিকে হারিয়ে দিয়েছিলেন।

বেশ কিছুদিন পর আরেক সফরে তিনি আবার আয়েশাকে দৌড় প্রতিযোগিতার আহ্বান জানান। তত দিনে আয়েশার শরীর কিছুটা ভারী হয়ে যাওয়ায় নবীজি জিতে যান। তখন তিনি মৃদু হেসে খুনসুটি করে বললেন, ‘এটি সেই আগের পরাজয়ের প্রতিশোধ।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২৫৭৮)

.
নবীজি আমার কোলে মাথা রেখে হেলান দিতেন, এমনকি আমি ঋতুবতী অবস্থায় থাকলেও তিনি আমার কোলে মাথা রেখে কোরআন পাঠ করতেন।
হজরত আয়েশা (রা.)
.

ঘরের কাজ শুধু স্ত্রীর একার দায়িত্ব—ইসলামে এমন কোনো ধারণা নেই। বরং ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করা নবীজির অন্যতম প্রধান সুন্নত।

আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজি ঘরে অবস্থানকালে কী করতেন? তিনি উত্তরে বলেছিলেন, ‘তিনি পরিবারের কাজে ব্যস্ত থাকতেন (কাপড় সেলাই করতেন, জুতা মেরামত করতেন এবং ঘরের কাজে সাহায্য করতেন); আর যখন নামাজের সময় হতো, তখন নামাজের জন্য বের হয়ে যেতেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৭৬)

স্বামীর এই সহযোগিতামূলক আচরণ স্ত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।

.ভালোবাসা আল্লাহর নেয়ামত, কীভাবে মূল্যায়ন করবেন.

মানসিক প্রশান্তি ও ভালোবাসার গভীরতা বোঝাতে মহানবী (সা.) স্ত্রীর সান্নিধ্যকে অত্যন্ত গুরুত্ব দিতেন। আয়েশা (রা.) বলেন, ‘নবীজি আমার কোলে মাথা রেখে হেলান দিতেন, এমনকি আমি ঋতুবতী অবস্থায় থাকলেও তিনি আমার কোলে মাথা রেখে কোরআন পাঠ করতেন।’ (সহিহ বুখারি, হাদিস: ২৯৭)

এর মাধ্যমে তিনি সমাজের কুসংস্কার দূর করার পাশাপাশি দাম্পত্য সম্পর্কের পবিত্রতা ও ঘনিষ্ঠতার সর্বোচ্চ মানদণ্ড স্থাপন করেছেন।

.
স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ কেবল তাকে কষ্ট না দেওয়া নয়; বরং তার পক্ষ থেকে আসা ছোটখাটো ভুল বা অভিমান ধৈর্যের সঙ্গে সহ্য করা এবং তার সঙ্গে হাসিমুখে ও কোমলভাবে কথা বলাও সুন্নতের অন্তর্ভুক্ত।
.

স্ত্রীকে ভালোবেসে নিজ হাতে খাইয়ে দেওয়াকে মহানবী (সা.) শুধু প্রেমময় আচরণ হিসেবেই দেখেননি, বরং এটিকে ‘সদকা’ বা ইবাদত হিসেবে ঘোষণা করেছেন।

তিনি সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলেছিলেন, ‘তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা-ই ব্যয় করো না কেন, তোমাকে তার প্রতিদান দেওয়া হবে; এমনকি তুমি যে লোকমাটি তোমার স্ত্রীর মুখে তুলে দাও, তারও সওয়াব পাবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৬)

.

ইমাম গাজালি লিখেছেন, ‘স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ কেবল তাকে কষ্ট না দেওয়া নয়; বরং তার পক্ষ থেকে আসা ছোটখাটো ভুল বা অভিমান ধৈর্যের সঙ্গে সহ্য করা এবং তার সঙ্গে হাসিমুখে ও কোমলভাবে কথা বলাও সুন্নতের অন্তর্ভুক্ত।’ (আল-গাজ্জালি, ইহইয়াউ উলুমিদ্দিন, ২/৪৪, দারুল মারিফাহ, বৈরুত)

নবীজির এই ছোট ছোট প্রেমময় সুন্নতগুলো চর্চা করলে আধুনিক যুগের যান্ত্রিক দাম্পত্য জীবনেও ফিরে আসতে পারে বেহেশতি প্রশান্তি ও অফুরন্ত ভালোবাসা।

.ইসলামের প্রথম যুগের কর্মজীবী নারীরা

১

সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত

২

১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

৩

৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

৪

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

৫

মালিকপক্ষ প্রস্তাব দেবেন ১৫ হাজারের কাছাকাছি

৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, বাংলাদেশের আরও দুই নারী

৭

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে

৮

ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা দেখছে নজরুল বিশ্ববিদ্যালয়

৯

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

১০

নয় মাসে ফেরা সেন্টমার্টিনের প্রকৃতি আবারও বিপর্যয়ের শঙ্কায়

১১

‘টাকার ব্যবস্থা করছিস’ বলেই রামপুরার ইন্টারনেট অফিসে গুলি, আহত ২

১২

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

১৩

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

১৪

হৃদয়ের সেঞ্চুরি ও লিটনের অপরাজিত ৯২, প্রথম দিন বাংলাদেশের

১৫

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }