সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পদপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে সংগঠনটি।
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কআবু হোজাইফা রকি সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আবু হোফাইজা রকি বলেন, ‘আমি যদি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পাই, তাহলে আমার প্রথম অগ্রাধিকার হবে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ এবং একটি শিক্ষাবান্ধব, নিরাপদ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলা।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য শুধু নেতৃত্ব দেওয়া নয়, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, শিক্ষা ও আবাসন সমস্যা, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ওয়াই-ফাই ও ডিজিটাল সুবিধাসহ শিক্ষার্থীদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চাই।’
আবু হোজাইফা রকি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তোলাই হবে আমার অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ক্যাম্পাসে সহাবস্থান, শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।’
এর আগে গত ২৭ সেপ্টেম্বর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।
শু