গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামীর দাফনের এক ঘণ্টা পর মারা গেছেন স্ত্রী। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
গত ৬ অক্টোবর মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মতিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার আব্দুল জলিল (৭০) ও তাঁর স্ত্রী আমিনা বেগম (৬০)।
পরিবার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর স্ত্রী আমিনা বেগম স্ট্রোকে আক্রান্ত হওয়ার আড়াই ঘণ্টা পর তাঁর স্বামী আব্দুল জলিলও স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসা শেষে জলিলকে বাড়িতে নিয়ে আসা হয়। গত সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়।
স্বামীর দাফনের এক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে মারা যান আমিনা বেগম। পরে বাদ মাগরিব জানাজা শেষে তাঁকেও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জলিল-আমিনা দম্পতির ছেলে আলম মিয়া বলেন, ‘আমার বাবা-মায়ের মধ্যে অনেক মিল-মহব্বত ছিল। হয়তো সে কারণেই তারা একসঙ্গে অসুস্থ হয়ে একই দিনে দুনিয়া থেকে বিদায় নিলেন। বাবাকে ৪টার দিকে দাফন শেষ করে বাড়িতে আসার কিছুক্ষণ পরই ৫টার দিকে মায়ের মৃত্যু হয়। এক দিনেই আমরা এতিম হয়ে গেলাম।’
সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, একই দিনে কিছু সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা খুব কমই ঘটে। পরিবারটির জন্য বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।
নিহতরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
শু