জোকোভিচের প্রশ্নে চাপ সামলানোর রহস্য জানালেন মেসি

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মেসি ও জোকোভিচ। ছবি: সংগৃহীত ছবি:
মেসি ও জোকোভিচ। ছবি: সংগৃহীত ছবি:

আর মাত্র কয়েক ঘন্টা পর মাঠে গড়াবে বিশ্বকাপ ফাইনালের মহারণ। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আয়োজিত প্রেস কনফারেন্সে হাজির ছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ মঞ্চে মেসির শেষ সংবাদ সম্মেলন হয়ে উঠেছিল তারকাখচিত এক আয়োজন। সঞ্চালকের ভূমিকায় ছিলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। দুই কিংবদন্তির প্রাণবন্ত আলাপচারিতা মুগ্ধ করেছে ফুটবল অনুরাগীদের। চাপ সামলানোর রহস্য জানতে জোকোভিচের এক প্রশ্নের জবাবে মেসি তুলে ধরেন নিজের দীর্ঘ ক্যারিয়ারের দর্শন; যেখানে জয়-পরাজয়ের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে খেলাটিকে ভালোবাসা, উপভোগ করা এবং বাস্তবতাকে সাদরে গ্রহণ করার মানসিকতা। প্রতিবেদন ইন্ডিয়া টুডের। 

নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ঐতিহ্যবাহী জ্যাভিটস সেন্টারে আয়োজিত 'ফ্যানাটিকস ফেস্ট'নামক অনুষ্ঠানে শনিবার মুখোমুখি হন বিশ্বের দুই কিংবদন্তি ক্রীড়াবিদ লিওনেল মেসি ও নোভাক জোকোভিচ। অনুষ্ঠানে জোকোভিচ মেসিকে এমন একটি প্রশ্ন করেন, যার উত্তর জানতে বহুবার আগ্রহ দেখিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। অনুষ্ঠানে জোকোভিচ জানতে চান, ‘এত চাপের মধ্যেও কীভাবে নিজের খেলার ধরণ অটুট রাখেন?’

কখনোই চাপকে আলাদা কিছু হিসেবে দেখেননি তিনি। বরং মাঠে নেমে খেলাটা উপভোগ করা, প্রতিদ্বন্দ্বিতা করা এবং নিজের স্বাভাবিক খেলাতেই মনোযোগ দিয়ে মেসি বলেন, ‘আমি কখনো চাপ নিয়ে বেশি ভাবিনি। এটাকে সব সময় স্বাভাবিক বিষয় হিসেবেই দেখেছি। মাঠে নেমে খেলতে, উপভোগ করতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছি। আমরা সবাই জিততে চাই, কিন্তু এটাও বুঝি যে এটি একটি খেলা। প্রতিপক্ষও খেলে এবং সব সময় জেতা সম্ভব নয়।’

আর্জেন্টাইন অধিনায়ক আরও জানান, সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেছেন যে খেলাধুলায় জয়ের চেয়ে পরাজয়ই বেশি আসে। খেলাধুলায় আপনি জয়ের চেয়ে অনেক বেশি হারবেন। এই সত্যটা মেনে নেয়াই আমাকে ব্যক্তি ও খেলোয়াড় দুই ক্ষেত্রেই আরও পরিণত করেছে।

ফ্যানাটিকস ফেস্টে মেসির সঙ্গে আরও উপস্থিত ছিলেন মার্কিন ফুটবলের কিংবদন্তি টম ব্র্যাডি, এনবিএ তারকা কেভিন ডুরান্টসহ বিশ্বের আরও কয়েকজন খ্যাতিমান ক্রীড়াবিদ। অনুষ্ঠানের শেষ দিকে জোকোভিচ, ব্র্যাডি ও ডুরান্টকে সঙ্গে নিয়ে একটি স্মরণীয় সেলফিও তোলেন মেসি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফ্যানাটিকস ফেস্টের আনুষ্ঠানিকতা শেষ করে মেসির পুরো মনোযোগ এখন টানা দুটি বিশ্বকাপ জেতার মিশনে। আজ রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে  শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা।

এলাকার খবর

সম্পর্কিত