ঢাকায় বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ

ব্রাজিলের বাংলাদেশ সফর নিয়ে কি বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

গেল কয়েকদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় ব্রাজিলের বাংলাদেশ সফর। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। তাদের বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজন নিয়েও ভাবছে বাফুফে। তবে এমন বড় আয়োজনের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন বাফুফের এক সদস্য।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ব্রাজিলের সমর্থক। আজ বক্সিং কোচিং কোর্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা হয়েছে। ব্যয় ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়নি। আলোচনা হলে চেষ্টা করব বাস্তবায়নের।’

বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার বিপুল সমর্থক থাকায় এমন ম্যাচ সমর্থকদের ইচ্ছাপূরণ করতে পারে। তবে এতে দেশের ফুটবলের বড় পরিবর্তন আসবে—এমনটা মনে করেন না ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে বাংলাদেশ ফুটবল কতটুকু আগাবে এ নিয়ে খুব বেশি আশাবাদী না। বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেললে আশা বা স্বপ্নপূরণ হবে। বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার যেমন বিপুল সমর্থন সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছে পূরণ হবে কিন্তু বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের পর যে ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়ের সঙ্গে আমি একমত না।’

দেশের ফুটবলের অবকাঠামো ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। বলেন, ‘আমাদের যে ফুটবল অবকাঠামো সমস্যা রয়েছে। ফেডারেশন কাজ করছে আমরাও সহায়তা করছি। নতুন কুঁড়ির মাধ্যমে ফুটবলসহ অন্য খেলাতেও প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনার চেষ্টা চলছে।’

২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ হয়েছিল। সেই ম্যাচের আর্থিক দায় এখনো বাফুফেকে বহন করতে হচ্ছে। এরপর থেকেই আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে আলোচনা চলে আসছে।

তবে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ শেষ পর্যন্ত হলে সেটিকে বড় অর্জন হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বিষয়টি এখনো বেশ প্রাথমিক অবস্থায় রয়েছে। বাফুফে ব্রাজিল প্রতিনিধি দলকে ভেন্যু দেখিয়েছে। এই বিষয়ে আমাদের সারাংশ জানাবে। ব্রাজিল যদি আসে, আমাদের বাংলাদেশের সঙ্গে খেলে সেটা অবশ্যই অনেক বড় অ্যাচিভমেন্ট (অর্জন) হবে।’

ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের এশিয়া কাপ প্রস্তুতি

ব্রাজিলের বাংলাদেশ সফর নিয়ে কি বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ইমরান খানের ‘অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে’ পাকিস্তান সরকার

ফুটবল প্রশাসনে বাড়ছে বিদ্রোহের সুর

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাফুফেতে ধোঁয়াশা

আমি হামলার শিকার, আমাকে আত্মরক্ষা করতে হয়েছে

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা, নির্ধারিত হবে রুট ও নিরাপত্তার মান

করদাতার আয়-ব্যয়-সম্পদ নজরদারিতে ডেটাভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনা এনবিআরের

অনিবার্য কারণে ঠাকুরগাঁও সফর স্থগিত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১০

পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানো যাবে ‌‘চাঁন্দাবিডি ডটকমে’

১১

রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ অন্যায়ভাবে কারাগারে আটক থাকবেন না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

আইনি ও বিচারিক সংস্কারসহ সার্বিক সংস্কারে পূর্ণ সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

১৩

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ

১৪

চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ আহত ৪

১৫

শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘আরও পেশাদার’ হওয়ার পরামর্শ তথ্যমন্ত্রী পার্থের

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত