ফেডারেশন কাপ

ফেডারেশন কাপে আবার একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
 ছবি:

ফেডারেশন কাপের নতুন মৌসুমেও মুখোমুখি হচ্ছে দেশের ফুটবলের দুই ঐতিহ্যবাহী ও শক্তিশালী দল বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এবার ফাইনালে নয়, গ্রুপ পর্বেই দেখা হবে গত আসরের দুই ফাইনালিস্টের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে শনিবার অনুষ্ঠিত ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ মোহামেডান পড়েছে ‘বি’ গ্রুপে।

২০১৮, ২০২১-২২, ২০২৫-২৬ মৌসুমে ফেডারেশন কাপের একই গ্রুপে খেলেছিল। ২০১৮ সালে বসুন্ধরা কিংস ৫-২ গোলে ও ২০২১-২২ আসরে মোহামেডান ৩-০ গোলে জিতেছে। ২০২৫-২৬ আসরে গ্রুপ পর্বে গোলশূণ্য ড্র হলেও ফাইনালে মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। এবার একই গ্রুপে পড়ায় গ্রুপ পর্বেই ফের সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই ‘বি’ গ্রুপের লড়াই পেয়েছে বাড়তি গুরুত্ব।

ছয় দল নিয়ে গঠিত ‘এ’ গ্রুপে রয়েছে ফেডারেশন কাপের রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে ফর্টিস এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি।

অভিজ্ঞতা ও অতীত সাফল্যের বিচারে ‘এ’ গ্রুপে আবাহনী কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। গ্রুপের অন্য দলগুলোর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন সর্বশেষ ২০১৫ সালে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। রহমতগঞ্জ সর্বশেষ ফাইনালে খেলেছে ২০২১-২২ মৌসুমে। বাকি দলগুলোর কোনোটি এখনো ফেডারেশন কাপের ফাইনালে উঠতে পারেনি।

তবে সাম্প্রতিক বছরগুলোতে আবাহনীর জন্য এই প্রতিযোগিতার শেষ ধাপটি খুব একটা সুখকর হয়নি। দলটি সর্বশেষ ২০২১-২২ মৌসুমে ফেডারেশন কাপ জিতেছিল। এরপর দুইবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। ২০২২-২৩ মৌসুমের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হারে আবাহনী। সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমে ফাইনালে তাদের হারায় বসুন্ধরা কিংস।

অন্যদিকে ‘বি’ গ্রুপে কিংস ও মোহামেডানের সঙ্গে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

ফেডারেশন কাপে সাফল্যের দিক থেকে এই গ্রুপেও রয়েছে বেশ সমৃদ্ধ ইতিহাস। মোহামেডান এখন পর্যন্ত ১১ বার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে। তাদের সর্বশেষ শিরোপা আসে ২০২২-২৩ মৌসুমে। অন্যদিকে ২০১৬ সালে ঘরোয়া ফুটবলে পথচলা শুরু করা বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ জিতেছে পাঁচবার এবং বর্তমানে তারাই প্রতিযোগিতার শিরোপাধারী।

‘বি’ গ্রুপের আরেক দল আরামবাগ ক্রীড়া সংঘও ফেডারেশন কাপে তিনবার রানার্সআপ হয়েছে। দলটি সর্বশেষ ২০১৬ সালে ফাইনালে খেলেছিল। ঢাকা ওয়ান্ডারার্সেরও রয়েছে ফেডারেশন কাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা। ১৯৮৭ সালে একবার ফাইনালে উঠেছিল তারা। তবে এবার গ্রুপে থাকা বাংলাদেশ পুলিশ এফসি, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও সিটি ক্লাব এখনো এই প্রতিযোগিতায় ফাইনালে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারেনি।

ফেডারেশন কাপ বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। লিগের পাশাপাশি এই টুর্নামেন্টের শিরোপাকেও ক্লাবগুলোর জন্য মর্যাদার লড়াই হিসেবে দেখা হয়। বিশেষ করে আবাহনী, মোহামেডান ও বসুন্ধরা কিংসের মতো শীর্ষ দলগুলো অংশ নেওয়ায় প্রতিযোগিতাটির আকর্ষণ আরও বেড়ে যায়।

ড্র অনুযায়ী, এবারের আসরের গ্রুপ পর্বেই মুখোমুখি হবে গতবারের ফাইনালের দুই দল কিংস ও মোহামেডান। ফলে গ্রুপের অবস্থান ও পরবর্তী পর্বে ওঠার সমীকরণে তাদের পারফরম্যান্সের দিকে থাকবে বিশেষ নজর।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের শুরুতেই কিংস-মোহামেডানের মুখোমুখি লড়াই ঘিরে তাই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
 

কলকাতায় সহসাই মিটছে না হোটেল সমস্যা, ভোগান্তিতে বাংলাদেশিরা

শব্দতরঙ্গেই ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনা

লড়াই করার সান্ত্বনা নিয়ে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

ফেডারেশন কাপে আবার একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান

ব্রাহ্মণবাড়িয়ায় এবার কলেজে কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে?

চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ সপ্তম

১০

পিতার আসনে মেয়ে না ভাইয়ের আসনে ভাই লড়বে উপনির্বাচনে

১১

ডেঙ্গু প্রতিরোধে ২ দিনের কর্মসূচি ছাত্রদলের

১২

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক

১৩

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচে কবে খেলবেন মেসি, যা জানা গেল

১৪

পশ্চিমা নির্ভরতা কমাতে যুদ্ধ-শুল্কের মধ্যেই ব্রিকসের নতুন হিসাব

১৫

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত