দোনারুম্মার বাসায় ডাকাতির মামলার রায় ঘোষণা, সাজা পেলেন দুজন

খেলা ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

২০২৩ সালে প্যারিসে নিজ বাসায় ভয়াবহ ডাকাতির শিকার হন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা। ওই সময় পিএসজিতে খেলতেন তিনি। বাসায় ছিলেন তার তৎকালীন অন্তঃসত্ত্বা বান্ধবী ও বর্তমান স্ত্রী আলেসিয়া এলফান্তে। দুজনই মারধরের শিকার হন। সেই ঘটনার মামলায় গত দুই দিনের স্বাক্ষ্য প্রমাণ শেষে রায় দিয়েছেন আদালত। 

এই ভয়াবহ ডাকাতির সঙ্গে জড়িত দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকজন বেকসুর খালাস পেয়েছেন। ডাকাতির মূল পরিকল্পনাকারী ২১ বছর বয়সী ইলিয়াস খারবোউশকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিস ফৌজদারি আদালত এবং ৮০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তার সহযোগী মোক্তার ডি পাঁচ বছরের কারাদণ্ড দণ্ডিত হয়েছে, অবশ্য দুই বছর স্থগিত রাখা হয়েছে। আরেক অভিযুক্ত খায়ান এম খালাস পেয়েছেন। তার বিরুদ্ধে কারাগারে বসে ডাকাতির পরিকল্পনার অভিযোগ আনা হয়েছিল।

২০২৩ সালের সেই ডাকাতির ঘটনার লোমহর্ষক তথ্য প্যারিসের একটি ফৌজদারি আদালতে দুই দিনব্যাপী শুনানির সময় সামনে এসেছে। দোন্নারুম্মার সাক্ষ্য বিবরণীতে বলা হয়েছে, নাকল ডাস্টার দিয়ে তার মুখে আঘাত করা হয় এবং ছুরি দেখিয়ে হুমকি দেওয়া হয়।

এই গোলকিপার যখন প্যারিস সেন্ট জার্মেইতে খেলতেন, তখনকার ঘটে যাওয়া এই ঘটনাটিতে বেশ কয়েকটি দামি ঘড়ি, গয়না, হ্যান্ডব্যাগ, নগদ অর্থ এবং একটি মার্সিডিজ ও একটি ল্যাম্বরগিনির চাবি চুরি হয়ে যায়।

২৯ বছর বয়সী এলেফান্তে জানান, সেফের পাসকোড দেওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু তিনি জানান যে তিনি কোডটি জানতেন না এবং সেফটি ফাঁকা ছিল। তিনি তদন্তকারীদের বলেন, ‘আমি মিথ্যা বলছি ভেবে তারা রেগে যায়। তারা আমার চুল ধরে টানে এবং তাদের একজন আমার উরুতে আঘাত করে। আমি অন্তঃসত্ত্বা বলার পরও তারা থামেনি।’

দোন্নারুম্মা তাদের পাসকোডটি দিয়েছিলেন, কিন্তু এলেফান্তের কথা মতোই সেটি ফাঁকা ছিল। পুলিশের তথ্য অনুযায়ী, চার ডাকাত মই ব্যবহার করে ছাদ পর্যন্ত পৌঁছায়। তারপর ব্যালকনিতে নেমে এসে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে।

পুলিশের ধারণা, জেলখানা থেকেই ইলিয়াস খেরবুশ এবং খিয়ান মামুনি এই ডাকাতির পরিকল্পনা করেছিল। তবে তারা দুজনই সব অভিযোগ অস্বীকার করেছে। ডাকাতদের দুজন ঘটনার সময় ১৮ বছরের কম বয়সী ছিল এবং শিশু আদালতে তাদের তিন ও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্য এক সন্দেহভাজন ২০২৪ সালে কারাগারে থাকা অবস্থায় আত্মহত্যা করেন। তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলেও জানিয়েছিলেন যে সহযোগীদের চাপে পড়ে তিনি এ কাজ করেছিলেন।   

আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে : আসিফ মাহমুদ

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র

রকারী আশেক মাহমুদ কলেজর হোস্টেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

১০

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

১১

হাইকোর্টের কোনো রায়ের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না

১২

সাদিয়ার চিকিৎসায় ক্যাম্পাসে চা বিক্রি করে অর্থ সংগ্রহ ছাত্রদল নেতার

১৩

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

১৪

আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরোধ

১৫

নবীন বরণে গোলাম আযমের বই বিতরণ, সমালোচনার ঝড়

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত