সেপ্টেম্বর ও অক্টোবরে একাধিক প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচে কবে খেলবেন মেসি, যা জানা গেল

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯
 ছবি:

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তবে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে তার শেষ অধ্যায়টা হয়তো এখানেই শেষ হচ্ছে না। দেশের মাঠে হাজারো সমর্থকের সামনে মেসিকে আরেকবার খেলানোর পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যদিও সেই মুহূর্তের জন্য এখনই প্রস্তুত নন আর্জেন্টাইন মহাতারকা।

গত ১৯ জুলাই নিউজার্সিতে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল, অবসরের ঘোষণায় এমনটাই জানিয়েছিলেন মেসি। এরপর ২১ জুলাই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা আসে ৩১ আগস্ট। 

এদিকে সেপ্টেম্বর ও অক্টোবরে আর্জেন্টিনার কয়েকটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দেশের মাটিতে ম্যাচও থাকতে পারে। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এখনই ঘরের মাঠে সমর্থকদের সামনে শেষ ম্যাচ খেলতে রাজি নন মেসি। এএফএর পরিকল্পনা, মেসি যখন নিজেকে প্রস্তুত মনে করবেন, তখনই তাকে দেশের মাঠে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেয়া হবে। অর্থাৎ সিদ্ধান্তটা পুরোপুরি মেসির ওপরই নির্ভর করছে। আর্জেন্টিনার সমর্থকেরা তাই তাদের প্রিয় তারকাকে শেষবারের মতো ঘরের মাঠে আকাশি-সাদা জার্সিতে দেখার অপেক্ষায় থাকতে পারেন। তবে সেই ম্যাচ কবে হবে, সেটিও এখনো পরিষ্কার নয়। সেপ্টেম্বর-অক্টোবরে সম্ভাব্য প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষই এখনো চূড়ান্ত হয়নি। এমনকি এসব ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দলও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। কোচিং স্টাফ সম্ভাব্য খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখলেও দল নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মেসির পাশাপাশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকেও ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে ফাইনালে হারের পর স্কালোনি জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত তার চুক্তি নবায়ন নিয়ে কোনো চূড়ান্ত খবর নেই। এর মধ্যেই স্কালোনির দীর্ঘদিনের সহকারী ওয়ালতার স্যামুয়েল জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। ফলে মেসির বিদায়, স্কালোনির ভবিষ্যৎ এবং কোচিং স্টাফে পরিবর্তন, সব মিলিয়ে আর্জেন্টিনার সামনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়।

আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে : আসিফ মাহমুদ

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র

রকারী আশেক মাহমুদ কলেজর হোস্টেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

১০

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

১১

হাইকোর্টের কোনো রায়ের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না

১২

সাদিয়ার চিকিৎসায় ক্যাম্পাসে চা বিক্রি করে অর্থ সংগ্রহ ছাত্রদল নেতার

১৩

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

১৪

আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরোধ

১৫

নবীন বরণে গোলাম আযমের বই বিতরণ, সমালোচনার ঝড়

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত