খেলা

বিসিবির কাভার্ডভ্যান আটকে ক্রিকেটারদের মালামাল লুট

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলেছে রাজশাহী বিভাগ। ম্যাচ শেষে গতকাল সকালে বিমানযোগে রাজশাহীতে ফেরেন দলের ক্রিকেটাররা।

এর আগের রাতে ক্রিকেটারদের ৫৪টি লাগেজ ও সরঞ্জাম নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছিল বিসিবির একটি কাভার্ডভ্যান। পথে নাটোরের হরিশপুর বাইপাস এলাকায় ওই কাভার্ডভ্যান আটকে ক্রিকেটারদের লাগেজ লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত চারটি লাগেজ উদ্ধার হয়েছে। তবে তিন লাখ টাকা নগদসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী এখনো উদ্ধার হয়নি।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিভাগের ক্রিকেটার মহর শেখ জানান,  মোটরসাইকেলে করে আসা পাঁচজনের একটি দল কাভার্ডভ্যানটি অনুসরণ করে এসে পথ আটকে লাগেজ ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন এখনো পলাতক। মহর বলেন, ‘ডাকাতি হয়েছে আসলে। ওরা পাঁচ-ছয়জনের একটা গ্রুপ ছিল। বাইক নিয়ে কাভার্ডভ্যানটা ফলো করতে করতে এসে নাটোর যেটা হরিশপুর বাইপাস বলে, ওখানে কাভার্ডভ্যান আটকায় আর জিনিসগুলো ছিনিয়ে নেয়। মিসিং ছিল যেগুলো, তার মধ্যে অলরেডি চারটা উদ্ধার হয়েছে আর বাকি এখনো চারটার মতো মিসিং আছে। তার মধ্যে আমারটাও মিসিং আছে।’

কী কী সামগ্রী খোয়া গেছে, জানতে চাইলে মহর বলেন, ‘আমাদের ম্যাসাজ বেড ছিল ওর সঙ্গে। তারপরে ব্লেন্ডার ছিল। ব্যাগের মধ্যে ক্যাশ-ট্যাশ, আইফোন সব ছিল।’ উদ্ধার হওয়া সামগ্রীর বিষয়ে তিনি বলেন, ‘মোটামুটি ইউএস ডলার আর আইফোনটা উদ্ধার করা গেছে। যে তিন লাখ টাকা ছিল, সেটা ব্যাগে পাওয়া যায়নি। আর আমার যে ব্যাগটা ছিল, আমার ব্যাগের মধ্যে স্পিকার, এয়ারপডস আরও অনেক কিছুই ছিল। এটা পাওয়া যায়নি এখন পর্যন্ত। যে ক্রিমিনালগুলো ধরছে, ওদের পরনে আমার প্যান্ট ছিল। মানে আমার ব্যাগ খুলে ওরা জিনিসপত্র ব্যবহার করছে। এখন পর্যন্ত ওগুলো উদ্ধার হয়নি।’

মহর জানান, এ ঘটনায় প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরে সেটিকে মামলা হিসেবে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘একটা জিডি ছিল আমাদের, ওটাই কেস হয়েছে আর কি। এ পর্যন্তই আপডেট।’

কার কার মালামাল উদ্ধার হয়েছে, তা জানিয়ে মহর বলেন, ‘মেহরাব হোসেনের তিন লাখ টাকা পাওয়া যায়নি। ওর আইফোন, পাসপোর্ট আর যেগুলো ছিল ডলার, ওগুলো পাওয়া গেছে। আর আমাদের যে ম্যাসাজম্যান ছিল, ওর ম্যাসাজ বেডটা পাওয়া গেছে। বাকি ওর দুইটা রানিং শু পাওয়া যায়নি। তারপরে ব্লেন্ডার পাওয়া যায়নি। আর আমার ব্যাগে যা যা ছিল, ওগুলো কোনো কিছুই পাওয়া যায়নি। আমাদের ওয়ালিদের লাগেজ ছিল, ওর ব্যাগে কাপড়চোপড় ছিল, ওগুলো আর কি পাওয়া যায়নি।’

এখন পর্যন্ত উদ্ধার হওয়া মালামালের হিসাব জানিয়ে তিনি বলেন, ‘চারজনের চুরি হয়েছিল, দুইজনেরটা পাওয়া গেছে। মানে উদ্ধার হয়েছে। (উদ্ধার) হাফ হয়েছে আর কি।’

পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার করা গেলে বাকি মালামাল উদ্ধারের বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা করছেন মহর। তিনি বলেন, ‘এখন ওনারা যে কেস হয়েছে, এখন ওনারা রিমান্ডে নিয়ে আর কি জিজ্ঞাসাবাদ করবে। চারজনকে ধরছে, একজন পলাতক আছে। ওকে ধরলে হয়তো সবকিছু পাওয়া যাবে।’

১

ভয়াবহ আগুনের পর টঙ্গীর সেই ওষুধ কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা

২

সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন স্থগিত

৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: তিন আসামি রিমান্ডে

৪

খালেদা জিয়া হ্যান্ডবলে ফাইনালে চোখ আত্মবিশ্বাসী বাংলাদেশের

৫

ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে-দাবি ট্রাম্পের

৬

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

৭

ধারাবাহিক ব্যর্থ বাটলার-টিটু, জবাবদিহি করবে কে

৮

রাহুল গান্ধী ভারতে ‘বাংলাদেশের মত নৈরাজ্য’ চাইছেন: বিজেপি

৯

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা?

১০

বিশ্ব গ্রামীণ নারী দিবস ও অদৃশ্য শ্রমের গল্প

১১

আবাহনীর পর ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ

১২

সাফে খেলার ছুটি পেয়েছেন রোনান সুলিভান, বাড়ছে বাংলাদেশের আক্রমণভাগের শক্তি

১৩

বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগে বদলগাছীতে নবাগত ওসির সভা ছাড়লেন সাংবাদিকরা

১৪

নরেন্দ্র মোদি স্বৈরাচারে পরিণত হয়েছেন, জরুরি অবস্থা জারির মতো সাহস নেই: দীপকে

১৫

মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু শুরু, কক্সবাজারে ৩২৪ মণ্ডপে আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত