প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: তিন আসামি রিমান্ডে

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় তিন আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।


প্রসিকিউশন বিভাগের এসআই মো. আরিফ রেজা রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন— মো. আকাশ আহম্মেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) এবং মো. নুর নবী (৩০)।

গত ১০ অক্টোবর রাত ১টা ১০ মিনিটের দিকে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ। মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মো. আব্দুর রহিম ১১ অক্টোবর  আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখেন বৃহস্পতিবার। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট মনির হোসাইন সুমনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন।

শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণ থেকে, ১০ অক্টোবর রাত ১টা ১০ মিনিটের দিকে তেজগাঁও থানার জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওগামী লিংক রোডের মাথায়, প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের অংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে এজাহারে। এ ঘটনায় ওইদিন  তেজগাঁও থানার এসআই মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। এজাহারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

১

ভয়াবহ আগুনের পর টঙ্গীর সেই ওষুধ কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা

২

সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন স্থগিত

৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: তিন আসামি রিমান্ডে

৪

খালেদা জিয়া হ্যান্ডবলে ফাইনালে চোখ আত্মবিশ্বাসী বাংলাদেশের

৫

ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে-দাবি ট্রাম্পের

৬

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

৭

ধারাবাহিক ব্যর্থ বাটলার-টিটু, জবাবদিহি করবে কে

৮

রাহুল গান্ধী ভারতে ‘বাংলাদেশের মত নৈরাজ্য’ চাইছেন: বিজেপি

৯

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা?

১০

বিশ্ব গ্রামীণ নারী দিবস ও অদৃশ্য শ্রমের গল্প

১১

আবাহনীর পর ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ

১২

সাফে খেলার ছুটি পেয়েছেন রোনান সুলিভান, বাড়ছে বাংলাদেশের আক্রমণভাগের শক্তি

১৩

বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগে বদলগাছীতে নবাগত ওসির সভা ছাড়লেন সাংবাদিকরা

১৪

নরেন্দ্র মোদি স্বৈরাচারে পরিণত হয়েছেন, জরুরি অবস্থা জারির মতো সাহস নেই: দীপকে

১৫

মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু শুরু, কক্সবাজারে ৩২৪ মণ্ডপে আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত