খেলা

আবাহনীর পর ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

ঘরোয়া ফুটবলে ক্লাবগুলোর ওপর ফিফার নিষেধাজ্ঞার ঘটনা বাড়ছে। আবাহনীর পর এবার আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। গতকাল ফিফার পক্ষ থেকে এ-সংক্রান্ত আদেশ এসেছে বলে জানা গেছে।

আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জানান, গত মৌসুমে তাঁদের ক্লাবে খেলা এক বিদেশি ফুটবলারের পাওনা বকেয়া ছিল। নির্ধারিত সময়ে সেই অর্থ পরিশোধ করতে না পারায় ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছে ক্লাবটি। ইয়াকুব আলী বলেন, ‘গত মৌসুমে বিদেশি ফুটবলারের পাওনা বকেয়া ছিল। সেই পাওনা পরিশোধে বিলম্ব হয়েছে। এ জন্য ফিফা থেকে নিষেধাজ্ঞা এসেছে। সাড়ে পাঁচ লাখ টাকার মতো বকেয়া। এই মাসের মধ্যে পরিশোধ করার চেষ্টা করছি।’

এর আগে দীর্ঘ সময় ফিফার নিষেধাজ্ঞার মধ্যে ছিল দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। ওই দুই ক্লাবের নিষেধাজ্ঞা কাটানোর প্রক্রিয়ার কারণে চলতি মৌসুমের ক্লাব লাইসেন্সিং ও দলবদলের সময়সূচি কয়েক দফা পিছিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে নতুন মৌসুম শুরু হওয়ার পরই আবার নিষেধাজ্ঞায় পড়ে আবাহনী। এবার সেই তালিকায় যুক্ত হলো আরামবাগ ক্রীড়া সংঘ।

ফিফার নিয়ম অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকর থাকলে সংশ্লিষ্ট ক্লাব নতুন খেলোয়াড় নিবন্ধন করাতে পারে না। ফলে বকেয়া পাওনা পরিশোধ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দল গঠন ও খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে ক্লাব দুটি।

ফিফার রেজিস্ট্রেশন ব্যানের তালিকায় বাংলাদেশের ক্লাবগুলোর নামে মোট আটটি ফাইল রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বর্তমানে সক্রিয় ক্লাব আবাহনী ও আরামবাগের একটি করে ফাইল রয়েছে। ফুটবলে নিষ্ক্রিয় আজমপুর ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নামে তিনটি করে এবং সকার ক্লাব ফেনীর নামে একটি ফাইল রয়েছে।

১

ভয়াবহ আগুনের পর টঙ্গীর সেই ওষুধ কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা

২

সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন স্থগিত

৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: তিন আসামি রিমান্ডে

৪

খালেদা জিয়া হ্যান্ডবলে ফাইনালে চোখ আত্মবিশ্বাসী বাংলাদেশের

৫

ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে-দাবি ট্রাম্পের

৬

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

৭

ধারাবাহিক ব্যর্থ বাটলার-টিটু, জবাবদিহি করবে কে

৮

রাহুল গান্ধী ভারতে ‘বাংলাদেশের মত নৈরাজ্য’ চাইছেন: বিজেপি

৯

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা?

১০

বিশ্ব গ্রামীণ নারী দিবস ও অদৃশ্য শ্রমের গল্প

১১

আবাহনীর পর ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ

১২

সাফে খেলার ছুটি পেয়েছেন রোনান সুলিভান, বাড়ছে বাংলাদেশের আক্রমণভাগের শক্তি

১৩

বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগে বদলগাছীতে নবাগত ওসির সভা ছাড়লেন সাংবাদিকরা

১৪

নরেন্দ্র মোদি স্বৈরাচারে পরিণত হয়েছেন, জরুরি অবস্থা জারির মতো সাহস নেই: দীপকে

১৫

মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু শুরু, কক্সবাজারে ৩২৪ মণ্ডপে আয়োজন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত