আফগানিস্তান ম্যাচে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ কর্মকর্তারা

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

রহস্য স্পিনার হিসেবে পরিচিতি নিয়ে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন আলিস আল ইসলাম। কিন্তু আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকেই বড় ধাক্কা খেলেন বাংলাদেশের এই স্পিনার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খরুচে বোলিংয়ের পর এবার প্রশ্ন উঠেছে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ করতে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে স্বতন্ত্র মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে তাঁকে।

বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ কর্মকর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে আলিসকে ওয়ানডে অভিষেক করায় বাংলাদেশ। এর আগে গত মাসে এশিয়ান গেমসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর। সেই টুর্নামেন্টেও মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই স্পিনার।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকটা অবশ্য ভালো হয়নি আলিসের। ৮.৫ ওভার বোলিং করে ৪৭ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। করতে পারেননি কোনো মেডেন ওভারও। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচে তাঁর বোলিংয়ের প্রভাব নিয়ে আলোচনা তুলনামূলক কম হলেও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় নতুন করে চাপে পড়েছেন এই স্পিনার।

আলিসের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়। ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ারের শুরু থেকেই একাধিকবার এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তিনি। প্রতিবারই পরীক্ষা ও সংশোধনের প্রক্রিয়ার মধ্য দিয়ে বোলিংয়ে ফেরার অনুমতি পেয়েছেন।

২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেকেই হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন আলিস। কিন্তু সেই টুর্নামেন্টেই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরীক্ষায় অংশ নেওয়ার আগেই চোটের কারণে প্রায় আট মাস মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। পরে বোলিং অ্যাকশন সংশোধন করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পান তিনি।

এরপরও চোটের কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে তাঁর ক্যারিয়ার। দীর্ঘ বিরতি ও অনিয়মিত খেলার মধ্যেও বৈচিত্র্যময় স্পিনে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন আলিস। তবে ২০২৫ সালের বিপিএলে আবারও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পুনরায় পরীক্ষা দিয়ে বোলিংয়ের অনুমতি পাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে খেলতে থাকেন তিনি। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় সুযোগ পান জাতীয় দলে।

কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরুতেই আবারও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়লেন আলিস। আইসিসির নিয়ম অনুযায়ী, সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিষয়ে পরীক্ষার ফল ও পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যাওয়ার বিষয়টি। পরীক্ষায় অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে তা সংশোধন করে পুনরায় মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হতে পারে তাঁকে।

রহস্য স্পিনের জন্য পরিচিত আলিসের সামনে তাই এখন বড় চ্যালেঞ্জ—নিজের বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণ করে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা ধরে রাখা।

১

কেনিয়ার কাছে হারল বাংলাদেশ

২

আবার দ্রুততম মানব ইমরানুর, শিরিনের ১৮

৩

উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন কালাম-হোসাইন

৪

ফজরের আগমুহূর্তে ছাত্রীকে ধরে রুমে নিয়ে যান পরিচালক, মাদরাসায় আগুন

৫

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল ফর্টিজ

৬

৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশের

৭

থমথমে সাজেকে আতঙ্ক, পর্যটন বন্ধ, রাঙামাটি-খাগড়াছড়িতে আজ আধাবেলা অবরোধ

৮

কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ৩০০ পর্যটক

৯

৩০ অক্টোবর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ, পদত্যাগ দাবি দুই মন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর জাপান সফর: বাণিজ্য, বিনিয়োগ ও মেগা প্রকল্পে জোর

১১

দিল্লিতে এসআইআরবিরোধী বিক্ষোভ, আটক শতাধিক

১২

প্যারিসের শহরতলিতে বন্দুকধারীর গুলি, নিহত ১, আহত ৫

১৩

খাগড়াছড়িতে কংচাইরী মাস্টারকে সংবর্ধনা, মারমা সম্প্রদায়ের ঐক্য জোরদারের আহ্বান

১৪

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

১৫

ট্রাম্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই, বললেন জেলেনস্কি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত