খেলা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে আজ সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল।

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ কিছুদিন ধরে নিবিড় অনুশীলন করেছে দলটি। খেলোয়াড়দের ফিটনেস, কৌশলগত দক্ষতা ও দলীয় সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কোচিং স্টাফরা।

বাংলাদেশ দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় রয়েছে। এই ভারসাম্য টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, “আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছি। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তবে আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া এবং দেশের জন্য গৌরব বয়ে আনা।”

আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের পাঞ্জাবের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। লিগ পর্বে বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলবে। উদ্বোধনী ম্যাচে ২৭ অক্টোবর স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময় অনুযায়ী লিগ পর্বে বাংলাদেশের ম্যাচসূচি

  • ২৭ অক্টোবর: ভারত — সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
  • ২৯ অক্টোবর: জাপান — বিকেল ৫টা ১৫ মিনিট
  • ৩০ অক্টোবর: মালয়েশিয়া — বিকেল ৩টা
  • ১ নভেম্বর: দক্ষিণ কোরিয়া — বিকেল ৩টা
  • ২ নভেম্বর: চীন — বিকেল ৩টা

লিগ পর্ব শেষে ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ। আর ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ এবং প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপহার দেওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য।

১

ক্রীড়া সাংবাদিকতায় অবদানের জন্য শামীম চৌধুরীকে বিশেষ সম্মাননা

২

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

৩

রিয়াদে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সৌদির তিন অঞ্চলে সতর্কতা জারি

৪

গণমাধ্যমই ফ্যাসিস্ট তৈরি করতে সহায়তা করেছে: জামায়াত আমির

৫

আসিফ আকবরের গাড়িতে গাড়িতে গুলি, ‘কোনোভাবেই মেনে নেওয়া যায় না’: জামায়াত

৬

কেনিয়ার কাছে হারল বাংলাদেশ

৭

আবার দ্রুততম মানব ইমরানুর, শিরিনের ১৮

৮

উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন কালাম-হোসাইন

৯

ফজরের আগমুহূর্তে ছাত্রীকে ধরে রুমে নিয়ে যান পরিচালক, মাদরাসায় আগুন

১০

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল ফর্টিজ

১১

৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশের

১২

থমথমে সাজেকে আতঙ্ক, পর্যটন বন্ধ, রাঙামাটি-খাগড়াছড়িতে আজ আধাবেলা অবরোধ

১৩

কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ৩০০ পর্যটক

১৪

৩০ অক্টোবর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ, পদত্যাগ দাবি দুই মন্ত্রীর

১৫

প্রধানমন্ত্রীর জাপান সফর: বাণিজ্য, বিনিয়োগ ও মেগা প্রকল্পে জোর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত