আইএসইএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপ

৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১০
ছবি : সংগৃহীত ছবি:
ছবি : সংগৃহীত

চীনে চলমান আইএসইএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে চরম হতাশার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে বড় ব্যবধানে হারের পাশাপাশি প্রতিপক্ষের জালে একটি গোলও করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে এই তিন ম্যাচেই ৯৫ গোল হজম করেছে তারা। পরবর্তী দুই স্থান নির্ধারণী ম্যাচেও হারের ধারা অব্যাহত থাকায় পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের গোল হজমের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬-এ।

গত ১৯ অক্টোবর সুচৌ তাইহু এফসি স্টেডিয়ামের ৭ নম্বর মাঠে চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচেই ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হারের মুখ দেখতে হয় দলকে। পরদিন দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হয় বাংলাদেশের তরুণ ফুটবলাররা। প্রথম ম্যাচের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও সেই ম্যাচে পরিস্থিতি আরও খারাপ হয়। জার্মানির কাছে ৩৫-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর মরক্কোর বিপক্ষে মাঠে নামে দলটি। সুচৌ এক্সপেরিমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচেও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। ৩৩-০ গোলের ব্যবধানে হেরে গ্রুপ পর্ব শেষ করে তারা।

তিন ম্যাচে ৯৫ গোল হজম করলেও কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। পয়েন্টের খাতা শূন্য থাকায় ‘সি’ গ্রুপের তলানিতে থেকে বিদায় নিতে হয় দলকে। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল শেষ ষোলোতে জায়গা করে নেয়।

গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর স্থান নির্ধারণী ম্যাচেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় অনূর্ধ্ব-১৮ দল। প্রথমে আলজেরিয়ার বিপক্ষে ৪০-০ গোলে হারে বাংলাদেশ। এরপর হাইতির কাছেও ১১-০ গোলের ব্যবধানে পরাজিত হয় তারা।

টুর্নামেন্টে মোট পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে হারের পাশাপাশি কোনো গোল করতে না পারার হতাশাও সঙ্গী হয়েছে দলের। পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪৬ গোল হজম করে শূন্য হাতে টুর্নামেন্ট শেষ করতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।

১

কেনিয়ার কাছে হারল বাংলাদেশ

২

আবার দ্রুততম মানব ইমরানুর, শিরিনের ১৮

৩

উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন কালাম-হোসাইন

৪

ফজরের আগমুহূর্তে ছাত্রীকে ধরে রুমে নিয়ে যান পরিচালক, মাদরাসায় আগুন

৫

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল ফর্টিজ

৬

৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশের

৭

থমথমে সাজেকে আতঙ্ক, পর্যটন বন্ধ, রাঙামাটি-খাগড়াছড়িতে আজ আধাবেলা অবরোধ

৮

কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ৩০০ পর্যটক

৯

৩০ অক্টোবর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ, পদত্যাগ দাবি দুই মন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর জাপান সফর: বাণিজ্য, বিনিয়োগ ও মেগা প্রকল্পে জোর

১১

দিল্লিতে এসআইআরবিরোধী বিক্ষোভ, আটক শতাধিক

১২

প্যারিসের শহরতলিতে বন্দুকধারীর গুলি, নিহত ১, আহত ৫

১৩

খাগড়াছড়িতে কংচাইরী মাস্টারকে সংবর্ধনা, মারমা সম্প্রদায়ের ঐক্য জোরদারের আহ্বান

১৪

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

১৫

ট্রাম্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই, বললেন জেলেনস্কি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত