চীন সফরে গেছেনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, একটি নতুন চালু হওয়া সেতু দিয়ে চীনের সীমান্ত শহর ডান্ডংয়ে পৌঁছান তিনি।
শনিবারের এই সফরটি এমন সময়ে হলো, যখন দুই দেশকে সংযুক্তকারী বড় নতুন সেতুটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার প্রায় এক সপ্তাহ পার হয়েছে। সেতুটির নির্মাণকাজ ১২ বছর আগে শেষ হলেও এতদিন তা চালু হয়নি। এই সেতুটি এশিয়ার বৃহৎ শক্তি চীন এবং পারমাণবিক অস্ত্রধারী ছোট প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করবে।
চীন উত্তর কোরিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এছাড়া, বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন এই দেশটির জন্য চীন কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ উৎস-যদিও দুই দেশের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না।
ইয়োনহাপ জানিয়েছে, ‘কিম আজ দিনের শুরুর দিকে ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’ দিয়ে ডান্ডংয়ে পৌঁছান।’
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চার লেনের এই সেতুটির নির্মাণকাজ ২০১৪ সালেই শেষ হয়েছিল। তবে উত্তর কোরিয়া অংশে সংযোগ সড়ক ও কাস্টমস সুবিধার অভাব থাকায় এটি চালু হতে দেরি হয়।
সূত্র: আলজাজিরা