খেলা

সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পেস আক্রমণে বিধ্বস্ত হয়ে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২১.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪ রানে ১ রান করা ওপেনার এসকে জারিফ সিয়ামকে ফিরিয়ে দেন মোহাম্মদ সায়াম। এরপর ৯ রান করা কাওসার আহমেদকেও শিকার করেন তিনি। ফলে ২৫ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অপর ওপেনার আবদুল্লাহ আল মুহি। অধিনায়ক ফরিদ হাসানের সঙ্গে জুটি গড়েন তিনি। ফরিদ করেন ১৭ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে মুহির ব্যাট থেকে। ৪৫ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

তবে ফরিদের বিদায়ের পর ১ রান করা আহসান আল মুমিনও ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। অর্ধশতক পূর্ণ করার পর সাজঘরে ফেরেন মুহি। তখন দলের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান।

এরপর আল রাফি (২০) ও রাকিবুল হোসেন (২৬) ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানি বোলারদের আধিপত্যের কাছে শেষ পর্যন্ত টিকতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ পাঁচ উইকেট মাত্র ২৭ রানে হারিয়ে ১৩৮ রানেই গুটিয়ে যায় দল।

পাকিস্তানের ডানহাতি পেসার রিজওয়ানউল্লাহ ৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান। মোহাম্মদ সায়াম নেন ২ উইকেট। এ ছাড়া আলী রাজা, হাসনাইন আব্বাস দার ও আহমেদ হুসাইন একটি করে উইকেট শিকার করেন।

জবাবে দুই ওপেনার উসমান খান ও হায়াম খানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয়ে যায় পাকিস্তানের। উদ্বোধনী জুটিতে ১২৮ রান যোগ করেন তাঁরা। ৭২ বলে আটটি চার ও একটি ছক্কায় ৬৯ রান করে রাবিউল হাসান অনিকের শিকার হন হায়াম। তবে তাঁর বিদায়ে ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি।

উসমান ৫৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন। আবদুল কাদির অপরাজিত থাকেন ৮ রানে। ২১.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। হাতে ছিল ৯ উইকেট, বাকি ছিল ২৮.১ ওভার।

এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতার হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশকে।

১

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

২

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

৩

মেট্রোরেল নির্মাণকাজে টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্ত উদ্বেগজনক: ডাঃ ইরান

৪

বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ

৫

মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই

৬

পতিত অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশের ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করবে ইউট্যাব

৭

কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

৮

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

৯

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

১০

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

১১

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

১২

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

১৩

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

১৪

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

১৫

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }