কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

ক্রিকেট বলে কী ঘটেছে, তা বোঝার জন্য সব সময় ক্যামেরার প্রয়োজন হয় না। কখনো কখনো বলটা হাতে নিলেই অনেক কিছু বুঝে ফেলা যায়। অন্তত ওয়াসিম আকরামের সেটাই দাবি। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার মনে করেন, বল বিকৃতির ঘটনা অভিজ্ঞ বোলারদের চোখ এড়ানো কঠিন। বলের গায়ে স্যান্ডপেপার দিয়ে ঘষার দাগ আর স্বাভাবিকভাবে ঘষা লাগার দাগ এক নয়। একজন অভিজ্ঞ বোলার বল হাতে নিলেই তা বুঝতে পারবেন।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন করে আলোচনায় আসা বল টেম্পারিং বিতর্কে আজ নিজের এক্স হ্যান্ডলে এই মন্তব্য করেছেন আকরাম। তবে তিনি কারও পক্ষ নিচ্ছেন না বলেও স্পষ্ট করেছেন। এর এক দিন আগে ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বল টেম্পারিং নিয়ে উসমান খাজার করা অভিযোগ অস্বীকার করেন। কামিন্সের দাবি, স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করার কোনো পরিকল্পনার কথা তিনি জানতেন না।

.

কামিন্সকে নিজের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে আকরাম বলেন, ‘আমি প্যাট কামিন্সের কথা শুনেছি। সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, অসাধারণ একজন ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নেতা। সামনে থেকে যেভাবে দলকে নেতৃত্ব দেয়, তা প্রশংসনীয়। সে বলেছে, এ বিষয়ে সে কিছু জানত না।’

বল বিকৃত করার ঘটনা জানতেন না বলে কামিন্সের যে দাবি, সেটা খারিজ করেননি আকরাম। তবে নিজের বোলিং অভিজ্ঞতা থেকে বিষয়টি ব্যাখ্যা করেছেন, ‘এটা আমার মতামত। সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। কিন্তু একজন বোলার হিসেবে যখন ক্রিকেট বল আমার হাতে আসে, সেটা পঞ্চম ওভার হোক, দশম ওভার হোক কিংবা ৫০তম ওভারের পুরোনো বল, আমি বুঝতে পারব। বলের যত্ন নিতে হয়। শুকনো দিন হলে বলের এক পাশ চকচকে রাখতে হয়। এক বাউন্সে বল ছুড়লেও কিছুটা আঁচড় লাগতে পারে। কিন্তু স্যান্ডপেপার দিয়ে ঘষার দাগ আর এক বাউন্সে লাগা আঁচড় সম্পূর্ণ আলাদা।’

.

নিজের বক্তব্য বোঝাতে ক্রিকেটপ্রেমীদের জন্য একটি পরীক্ষার কথাও বলেছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের এই ফাস্ট বোলার, ‘একজন ক্রিকেটপ্রেমী হিসেবে যদি বিষয়টি যাচাই করতে চান, তাহলে একটি আধা নতুন ক্রিকেট বল নিন, সঙ্গে স্যান্ডপেপার নিন। বলের গায়ে ঘষুন। দেখবেন, আঁচড়গুলো সম্পূর্ণ আলাদা। আবারও বলছি, আমি কারও পক্ষ নিচ্ছি না। অস্ট্রেলীয়রা মাঠে ও মাঠের বাইরে সরাসরি কথা বলা এবং কঠোর মানসিকতার জন্য পরিচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা সততার জন্য পরিচিত।’

.রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া.

বিতর্কটি নিয়ে পুরো অস্ট্রেলিয়াই চাপের মধ্যে আছে বলে মনে করেন আকরাম, ‘পুরো জাতি মানসিক চাপে আছে। আট বছর আগে যা ঘটেছিল, আবারও সেই জায়গায় ফিরে যেতে হয়েছে। আশা করি, বিষয়গুলোর সমাধান হবে। একজন বোলার হিসেবে এটাই আমার মত।’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনায় জড়িয়েছিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ২০২১ সালে অস্ট্রেলিয়ার বোলিং গ্রুপের সদস্য মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও নাথান লায়ন দাবি করেন, মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তাঁরা কিছুই জানতেন না। ক্যামেরায় দৃশ্যটি দেখানোর পরই বিষয়টি জানতে পেরেছিলেন বলে জানান তাঁরা।

চলতি বছরের শুরুতে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর বিতর্কটি আবার সামনে আসে। সেখানে খাজা দাবি করেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। কামিন্স ও স্টার্ক দুজনই খাজার অভিযোগ অস্বীকার করেছেন। তবে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নার সমর্থন দিয়েছেন খাজাকে।

.সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে

১

সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত

২

১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

৩

৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

৪

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

৫

মালিকপক্ষ প্রস্তাব দেবেন ১৫ হাজারের কাছাকাছি

৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, বাংলাদেশের আরও দুই নারী

৭

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে

৮

ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা দেখছে নজরুল বিশ্ববিদ্যালয়

৯

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

১০

নয় মাসে ফেরা সেন্টমার্টিনের প্রকৃতি আবারও বিপর্যয়ের শঙ্কায়

১১

‘টাকার ব্যবস্থা করছিস’ বলেই রামপুরার ইন্টারনেট অফিসে গুলি, আহত ২

১২

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

১৩

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

১৪

হৃদয়ের সেঞ্চুরি ও লিটনের অপরাজিত ৯২, প্রথম দিন বাংলাদেশের

১৫

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }