সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

সকালে ঘুম থেকে উঠে কেউ হয়তো ফোনটা হাতে নিয়েছেন। খবরের কাগজের পাতা ওলটানোর আগেই চোখে পড়েছে, আর্জেন্টিনা হেরে গেছে। মনটা একটু খারাপ। তবু ভাবনা ছিল, দিন তো অনেক বাকি। বিকেলে ব্রাজিল খেলবে। নেইমার না থাকলেও ব্রাজিল তো ব্রাজিলই! আর রাতে বাংলাদেশ। সাফের সেমিফাইনাল। ফাইনালে ওঠার এত কাছে এসে এবার নিশ্চয়ই আর স্বপ্নভঙ্গ হবে না।

.

দিন শেষে সেই মানুষটির মনের অবস্থা কেমন? প্রথম আলোর লাইভ ব্লগে এক পাঠকের মন্তব্য, ‘বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আজ এক হতাশার দিন। সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ। এক দিনে তিন দলের হার।’

.

কী আশ্চর্য! একটি মন্তব্যে যেন গোটা দিনের ফুটবলীয় বিষাদকে ধরে ফেলেছেন পাঠক! তিনটি দল, তিনটি হার। আর হাজার হাজার মানুষের বুকের ভেতর জমে উঠল দীর্ঘশ্বাস।

.

আসলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা আর ব্রাজিল শুধুই দুটি বিদেশি দল নয়, এ দুটি আবেগের নাম। এ দুটি পতাকা নিয়ে কত সংসারে তর্ক হয়েছে, কত বন্ধুত্বে সাময়িক বিরতি পড়েছে, কত ছাদে পাশাপাশি উড়েছে নীল-সাদা আর হলুদ-সবুজ পতাকা। বিশ্বকাপ এলেই বাংলাদেশের পাড়া-মহল্লা ভাগ হয়ে যায় দুই শিবিরে। কেউ মেসির, কেউ ব্রাজিলের।

.

মাঝখানে বাংলাদেশও থাকে। তবে নিজেদের দলের প্রতি ভালোবাসাটা একটু অন্য রকম।
সেই ভালোবাসার পরীক্ষা নিল শনিবারের দিনটি। সকালের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার হারের খবর দিয়ে। লিওনেল মেসি জাতীয় দলের জার্সি তুলে রাখার পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল।

.প্রথম কদমেই হার মেসি-পরবর্তী আর্জেন্টিনার.

মেসি নেই। গ্যালারিতেও সেই চেনা উন্মাদনা নেই। প্রায় ৫৮ হাজার আসনের স্টেডিয়ামের তৃতীয় তলার বেশির ভাগ অংশ বন্ধ। টিকিটের দাম ৪০ শতাংশ কমিয়েও গ্যালারির প্রায় অর্ধেক পূর্ণ করা যায়নি। দৃশ্যটা যেন বলে দিচ্ছিল, একজন ফুটবলার চলে গেলে শুধু মাঠের একজন খেলোয়াড় কমে যান না, কমে যায় কত মানুষের মাঠে আসার উপলক্ষও।

.


বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের জন্য দিনটা তাই শুরু হয়েছিল মন খারাপের মধ্য দিয়ে। তবে বিকেলে কিছুটা সান্ত্বনার আশায় ছিলেন ব্রাজিল-সমর্থকেরা। সেই আশাতেও পানি ঢেলে দিল জাপান। সিঙ্গাপুরে ২-০ গোলে পিছিয়ে পড়ে ২–২ সমতা ফেরানোর পরও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচের শেষ দিকে পাঁচ মিনিটের ঝড়ে সব হিসাব পাল্টে দিয়েছে জাপান। যোগ করা সময়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছেন ব্রাজিল অধিনায়ক রাফিনিয়া। লাল কার্ড দেখেছেন কোচ কার্লো আনচেলত্তিও।

.জাপানের তিন ‘টর্নেডো’য় অসহায় ভিনিসিয়ুসের জোড়া ‘রকেট’, হার ব্রাজিলের.

ব্রাজিলের হারে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের একাংশের মন খারাপ। কিন্তু রাতের জন্য তখনো একটা আশা বাকি। সেই আশার নাম বাংলাদেশ।

জাতীয় স্টেডিয়ামে তখন দর্শকে ঠাসা গ্যালারি। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২৩ বছর পর সাফের শিরোপা জয়ের স্বপ্নও তাই এবার একটু বেশি করে দেখতে শুরু করেছিলেন সমর্থকেরা। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারলেই স্বপ্নটা আরেক ধাপ এগিয়ে যেত।

.


কিন্তু ফুটবল তো আর সব সময় স্বপ্নের অনুগত থাকে না। ৮৬ মিনিটে আবদুল সামাদ শাজাদের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে গেল। গোলকিপার শ্রাবণও আর পারেননি। পাকিস্তানের কাছে ১-০ গোলের হার। সাফের ৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠে গেল পাকিস্তান। বাংলাদেশের সামনে পড়ে রইল হতাশা।

.পাকিস্তানের কাছে যেভাবে হেরে ভাঙল বাংলাদেশের স্বপ্ন.

একটা সময় ছিল, বাংলাদেশের ফুটবলপ্রেমীরা বিদেশি দলের জয়-পরাজয় নিয়ে দিন কাটাতেন। আর্জেন্টিনা হারলে মন খারাপ হতো, ব্রাজিল জিতলে আনন্দে মেতে উঠতেন। কিন্তু নিজের দেশের ফুটবল নিয়ে স্বপ্ন দেখার জায়গাটা ক্রমেই ছোট হয়ে এসেছিল। সেই জায়গায় আবার একটু একটু করে আলো ফিরছিল। সাফের এই দলটি যেন সেই আলোকে আরও উজ্জ্বল করে তুলেছিল।

.


শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়, গ্যালারিতে মানুষের ঢল, ফাইনালে ওঠার স্বপ্ন, সব মিলিয়ে কত দিন পর বাংলাদেশের ফুটবল নিয়ে এমন উত্তেজনা!
সেই স্বপ্নটা ভেঙে গেল শেষ মুহূর্তে।
তিনটি হার। তিন রকমের হতাশা। আর্জেন্টিনার জন্য মেসি-পরবর্তী সময়ের প্রথম ধাক্কা, ব্রাজিলের দুই গোলে পিছিয়ে পড়ে অবিশ্বাস্য হার, আর বাংলাদেশের জন্য ২৩ বছর পর সাফের শিরোপা জয়ের স্বপ্ন থেকে আরও একবার দূরে সরে যাওয়া।

১

সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত

২

১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

৩

৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

৪

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

৫

মালিকপক্ষ প্রস্তাব দেবেন ১৫ হাজারের কাছাকাছি

৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, বাংলাদেশের আরও দুই নারী

৭

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে

৮

ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা দেখছে নজরুল বিশ্ববিদ্যালয়

৯

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

১০

নয় মাসে ফেরা সেন্টমার্টিনের প্রকৃতি আবারও বিপর্যয়ের শঙ্কায়

১১

‘টাকার ব্যবস্থা করছিস’ বলেই রামপুরার ইন্টারনেট অফিসে গুলি, আহত ২

১২

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

১৩

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

১৪

হৃদয়ের সেঞ্চুরি ও লিটনের অপরাজিত ৯২, প্রথম দিন বাংলাদেশের

১৫

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }