এশিয়া কাপ রাইজিং স্টারস

আবারও পাকিস্তানের কাছে হার, সেমিফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

শাহাদাত হোসেনের সেঞ্চুরির পরও ২৩২ রানের পুঁজি যথেষ্ট হলো না; ২৮ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে ফাইনালে পাকিস্তান ‘এ’ দল

আবারও পাকিস্তানের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভাঙল বাংলাদেশ ‘এ’ দলের। ব্যাট হাতে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করলেন শাহাদাত হোসেন। কিন্তু সতীর্থদের কাছ থেকে যথেষ্ট সমর্থন না পাওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। পরে বল হাতে শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেললেও সেই চাপ ধরে রাখতে পারেনি বোলাররা। শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে।

ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান ‘এ’ দল। ২৩৩ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ২৮ বল হাতে রেখেই। পাকিস্তানের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হাসান নাওয়াজ, শাহজাইব খান, আব্দুল সামাদ ও ফারহান ইউসুফ।

গত বছর টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত একই টুর্নামেন্টের ফাইনালেও পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। সেবার সুপার ওভারে শিরোপা হাতছাড়া হয়েছিল। এবার ফাইনালে ওঠার আগেই থামতে হলো তাদের। প্রথম সেমিফাইনাল জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। রোববার একই মাঠে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

ম্যাচে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে ছক্কা মারার সামর্থ্যও। মন্থর উইকেটে বাংলাদেশ পুরো ইনিংসে ছক্কা মেরেছে মাত্র চারটি, যার দুটি এসেছে শেষ ওভারে। অন্যদিকে পাকিস্তানের ব্যাটসম্যানরা মেরেছেন ১১টি ছক্কা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। আলি রাজার বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। এরপর ব্যাট নামাতে দেরি করে বোল্ড হন দলে নতুন যোগ দেওয়া মাহমুদুল হাসান জয়। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেন শাহাদাত ও মাহিদুল ইসলাম অঙ্কন।

তৃতীয় উইকেটে দুজন গড়েন ৯৫ রানের জুটি। তবে এ জন্য খেলতে হয় ১৩৭ বল। ফলে রান তোলার গতি বাড়েনি খুব একটা। দলকে শতরান পার করানোর পর সুফিয়ান মকিমের বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন অঙ্কন। ৭৮ বলে ৪২ রান করেন এই কিপার-ব্যাটার।

অঙ্কনের বিদায়ের পর আরও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মকিমের পরের ওভারে তিন বলের ব্যবধানে ফিরে যান আফিফ হোসেন ও সাব্বির রহমান। ৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে দল।

ষষ্ঠ উইকেটে এসএম মেহেরব হাসানকে নিয়ে ৫২ রান যোগ করেন শাহাদাত। ৩৬ বলে ২৮ রান করে মেহেরব ফিরলে ৪০তম ওভারে পরপর দুই বলে আঘাত হানেন হাসান নাওয়াজ। মোহাম্মদ রুবেলও কোনো রান না করেই ফেরেন।

শেষ দিকে রিপন মন্ডলকে নিয়ে দলের সংগ্রহ বাড়ান শাহাদাত। নবম উইকেটে মাত্র ২৫ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। ইনিংসের শেষ দুই বলে সেঞ্চুরির জন্য শাহাদাতের প্রয়োজন ছিল চার রান। পঞ্চম বলে ছক্কা মেরে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। ৭ চার ও ৩ ছক্কায় ১১৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি। রিপন অপরাজিত থাকেন ১১ বলে ১৯ রানে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সুফিয়ান মকিম। আলি রাজা ও হাসান নাওয়াজ পান দুটি করে উইকেট।

২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা আশা জাগিয়েছিল বাংলাদেশের বোলিং। চতুর্থ ওভারে চার বলের ব্যবধানে দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসাইনকে ফিরিয়ে দেন রিপন মন্ডল। কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নিয়ে নেয় পাকিস্তান।

তৃতীয় উইকেটে হাসান নাওয়াজ ও শাহজাইব খান গড়েন ১১০ রানের জুটি। লক্ষ্য তুলনামূলক কম হওয়ায় ঝুঁকি না নিয়ে দেখেশুনে খেলেন দুজন। ১৬৪ বলে গড়া এই জুটিতেই জয়ের ভিত তৈরি হয় পাকিস্তানের। যদিও জুটি ভাঙার সুযোগ এসেছিল আগেই। ১১তম ওভারে ইকবাল হোসেনের বলে ১৩ রানে থাকা নাওয়াজের ক্যাচ ছাড়েন মেহেরব হাসান।

সেই সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলেন নাওয়াজ। রুবেলের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩টি চার ও ৩টি ছক্কায় ৬২ রান করেন তিনি। এরপর পঞ্চাশ পূর্ণ করা শাহজাইবও বেশিক্ষণ টিকতে পারেননি। বদলি ফিল্ডার চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের দারুণ ক্যাচে ফেরেন তিনি।

নাওয়াজ ও শাহজাইবকে ফিরিয়ে বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তা কাজে আসেনি। আব্দুল সামাদ ও ফারহান ইউসুফের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দুজনের ৫৬ বলে ৭৪ রানের জুটি পাকিস্তানের জয় অনেকটাই নিশ্চিত করে দেয়।

এই জুটিও ভাঙার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৩৮তম ওভারে রুবেলের বলে ইউসুফের বিপক্ষে স্টাম্পিংয়ের জোরালো আবেদন করে বাংলাদেশ। তবে রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার তাকে নটআউট ঘোষণা করেন। পরের ওভারে একই ব্যাটসম্যানের ক্যাচও ছাড়েন অঙ্কন। সেই সুযোগ আর হাতছাড়া করেননি ইউসুফ। ৪ চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

অন্য প্রান্তে ২ চার ও ৪ ছক্কায় ৩৩ বলে ৪৪ রান করে ফেরেন অধিনায়ক সামাদ। শেষ পর্যন্ত ৪৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান ‘এ’ দল। ম্যাচসেরা হন হাসান নাওয়াজ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৩২/৮। শাহাদাত ১০৩*, অঙ্কন ৪২, মেহেরব ২৮, রিপন ১৯*। মকিম ৩/২৯, রাজা ২/৪০, নাওয়াজ ২/৩০।

পাকিস্তান ‘এ’: ৪৫.২ ওভারে ২৩৩/৫। নাওয়াজ ৬২, শাহজাইব ৫০, ইউসুফ ৪৬*, সামাদ ৪৪। রিপন ২/৫২, রকিবুল ২/৫৮।

ফল: পাকিস্তান ‘এ’ দল ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: হাসান নাওয়াজ।

১

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

২

এবার ইসির সংলাপ নিয়েও জামায়াত-এনসিপির ভিন্ন অবস্থান

৩

ট্রাম্পের পুতিনকে বন্ধু বলাটা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

৪

কিংসের জয়, মোহামেডানের প্রথম হার; পুলিশের দাপটে শীর্ষে আবাহনীকে হারাল

৫

জামায়াত জোটের সঙ্গে নয়, ইসির সঙ্গে এককভাবে বৈঠক করবে এনসিপি

৬

আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

৭

আবারও পাকিস্তানের কাছে হার, সেমিফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের

৮

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার

৯

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

১০

রিকশার ব্যাটারি শেষ হয়, খোলস ভাঙা বিষাক্ত সিসা হয়ে ওঠে নতুন পণ্য

১১

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

১২

হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগের প্রস্তুতি, সীমান্তে চিহ্নিত ৯ পথ

১৩

বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত

১৪

কমিটির বদলে হলে হলে সমন্বয়ক শিবিরের, গুপ্ত রাজনীতি নাকি সাংগঠনিক কৌশল?

১৫

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }