ইনানীতে সাগরে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর, উদ্ধার ৮

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

​কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউয়ে ভেসে গিয়ে শান্ত (১৬) নামে ঢাকার এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর সাগর থেকে তার মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় বিচকর্মীরা।

 

​বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,  দুপুরে ইনানী সৈকত পয়েন্টে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

 

​বিশেষ সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি মাদ্রাসার ১৬ জনের একটি প্রতিনিধি দল (শিক্ষক ও শিক্ষার্থী) কক্সবাজারে ভ্রমণে আসে। দুপুরে তারা উখিয়ার ইনানী সৈকতে বেড়াতে যান। সেখানে দলের নয়জন শিক্ষার্থী একসাথে সাগরে গোসল করতে নামে। এ সময় সাগরের প্রকাণ্ড ঢেউয়ের ধাক্কায় তারা সবাই পানির তোড়ে ভেসে যেতে থাকে।

​তীর ও আশপাশে থাকা বিচকর্মী এবং স্থানীয়দের তৎপরতায় আটজন শিক্ষার্থী অলৌকিকভাবে জীবিত তীরে ফিরতে সক্ষম হলেও সাগরের গভীরে তলিয়ে যায় শান্ত।

 

​সৈকতকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, “নয়জন সাগরে ভেসে যাওয়ার খবর পাওয়ার পরপরই বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করি। সাগরে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালানোর পর ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।”

 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, “নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও নিহতের স্বজনদের সাথে যোগাযোগের ব্যবস্থা চলছে।”

১

আওয়ামী লীগ একটি গোখরা সাপ : পাটওয়ারী

২

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—কক্সবাজারে জাতীয় যুব দিবস পালিত

৩

মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে পোশাক কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

৪

জামায়াত পরাজিত শক্তির সঙ্গে গোপন সম্পর্ক রেখে কাজ করছে: রিজভী

৫

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সার্বিয়ার পুলিশ প্রধান গ্রেপ্তার

৬

পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

৭

বিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে : জামায়াত নেতা এটিএম আজহার

৮

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

৯

উত্তর কোরিয়ার পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চায় তিন দেশ

১০

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে জালিয়াতির অভিযোগে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১১

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১২

২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১৩

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৪

২০১১ সালে খালেদা জিয়া যে পত্রিকা জনসভায় তুলে ধরেছিলেন, তা ছিঁড়লেন রাশেদ: নাসীরুদ্দীন

১৫

গণতান্ত্রিক অধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন-এ বক্তব্য মেনে নেব না: ফরহাদ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত