"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—কক্সবাজারে জাতীয় যুব দিবস পালিত

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, যুবদলের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়।

​আজ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

 

​সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি যুব র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং তরুণ যুবসমাজ অংশ নেন।

 

​র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আ. মান্নান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য ও দিকনির্দেশনা দেওয়া হয়।

 

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশের আমূল পরিবর্তন হবে, আর সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যুবসমাজকে এখন থেকেই প্রযুক্তিগত প্রশিক্ষণ নিয়ে পরিকল্পিতভাবে কর্মসংস্থানের উন্নয়ন ঘটাতে হবে। এতে তারা যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তেমনি তাদের আত্মনির্ভরশীলতাও বহুগুণ বৃদ্ধি পাবে।" এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা শোনেন এবং তাদের সাথে উন্মুক্ত মতবিনিময় করেন।

 

​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, এবং জেলা প্রাণীসম্পদ কর্মকর্তাসহ যুব সংগঠনের প্রতিনিধিরা।

 

​বক্তারা বলেন, একটি নিরাপদ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ গঠনে তরুণদের মেধা ও দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগানোর ওপরও তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মাঝে নিবন্ধন সনদপত্র এবং আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

১

আওয়ামী লীগ একটি গোখরা সাপ : পাটওয়ারী

২

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—কক্সবাজারে জাতীয় যুব দিবস পালিত

৩

মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে পোশাক কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

৪

জামায়াত পরাজিত শক্তির সঙ্গে গোপন সম্পর্ক রেখে কাজ করছে: রিজভী

৫

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সার্বিয়ার পুলিশ প্রধান গ্রেপ্তার

৬

পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

৭

বিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে : জামায়াত নেতা এটিএম আজহার

৮

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

৯

উত্তর কোরিয়ার পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চায় তিন দেশ

১০

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে জালিয়াতির অভিযোগে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১১

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১২

২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১৩

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৪

২০১১ সালে খালেদা জিয়া যে পত্রিকা জনসভায় তুলে ধরেছিলেন, তা ছিঁড়লেন রাশেদ: নাসীরুদ্দীন

১৫

গণতান্ত্রিক অধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন-এ বক্তব্য মেনে নেব না: ফরহাদ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত