আওয়ামী লীগ একটি গোখরা সাপ : পাটওয়ারী

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

সরকারের সাত মাসের কর্মকাণ্ড, তরুণদের কর্মসংস্থান, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিয়ে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও সরকার এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। বরং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ, নিয়োগে অনিয়ম, বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা না পেলে ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি এবং জনগণের বিপক্ষে অবস্থান অব্যাহত রাখলে রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।


আজ রোববার জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এসব কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। ‘রাষ্ট্র পুনর্গঠন ও তরুণদের কর্মসংস্থান’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ একটি গোখরা সাপ। তাদের থেকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়েও অনেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। তাঁদের বিষয়ে সতর্ক হওয়ার পাশাপাশি গোয়েন্দা সংস্থার তথ্যও আবার যাচাই করার পরামর্শ দেন তিনি। বলেন, আপনি বাতির নিচের অন্ধকার দেখতে পান না। যারা আপনার সমস্যা তৈরি করবে, তাঁরা আপনার আশপাশেই রয়েছেন।


তারেক রহমানের উদ্দেশে তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের সন্তান হিসেবে তাঁকে শ্রদ্ধা করি। তবে পারিবারিক ব্যাবসার মতো করে দেশ পরিচালনা করলে প্রশ্ন উঠবে। বাবা চালিয়েছেন, মা চালিয়েছেন, এখন আমি চালাব; এমন চিন্তা গ্রহণযোগ্য নয়। এর নাম জবাবদিহি।

সরকারের কাছে নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থান, চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জ্বালানি সংকট নিরসনের অগ্রগতি জানতে চান নাসীরুদ্দীন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে এসব প্রশ্নের জবাব দিতে হবে। প্রধানমন্ত্রীর চেয়ারে থাকতে হলে জবাবদিহি করতে হবে। তা না হলে ক্ষমতা ছেড়ে দিতে হবে। এনসিপি দেশ পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। প্রয়োজনে রাজপথে লড়াই হবে।


১১ দলীয় জোটে সংস্কার বাস্তবায়ন ও গণহত্যার বিচারের প্রশ্নে কোনো দূরত্ব তৈরি হয়নি বলে দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, জোট ঐক্যবদ্ধ রয়েছে। সংসদে বিরোধী দলের সদস্যদের নিয়ে সংস্কার বাস্তবায়নের জন্য সম্প্রসারিত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই এই কমিটি মাঠে কাজ শুরু করবে।

জোটের শীর্ষ নেতারা একটি লংমার্চ কর্মসূচিতে অংশ না নেওয়ায় দূরত্ব তৈরির যে আলোচনা হচ্ছে, তা নাকচ করে তিনি বলেন, প্রত্যেক কর্মসূচিতে সবার অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। কেউ অসুস্থ থাকতে পারেন, কারও অন্য কাজ থাকতে পারে। এনসিপির নিজস্ব রাজনীতি ও বৈশিষ্ট্য রয়েছে। জোটে গিয়ে অন্য নেতাকে ‘জি হুজুর’ বলার সংস্কৃতি তাঁরা চর্চা করবেন না।

সরকারের গোয়েন্দা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, সরকারের কাছে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন থাকলেও আওয়ামী লীগের মিছিল, বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঠেকানো যাচ্ছে না। ঘটনা ঘটার পরও জড়িতদের গ্রেপ্তারের সক্ষমতা সরকার দেখাতে পারছে না।

তিনি আরও বলেন, সরকার যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না চায়, তাহলে তাদের জন্য আফসোস। নিয়মতান্ত্রিক পন্থায় রাজনীতি পরিচালিত হোক, সেটিই আমরা চাই। কিন্তু সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হতে থাকলে রাষ্ট্র পরিচালনার নৈতিক যুক্তি হারাবে।


আখতার হোসেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। নির্বাচন হয়েছে, কিন্তু সংস্কার ও বিচারের প্রশ্নে অগ্রগতি নেই। নির্বাচনের পর বিএনপি সরকারের ওপর এই দুটি বিষয় সমাধানের দায়িত্ব ছিল।

গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সরকার সেই রায় অস্বীকারের পথ বেছে নিয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা মানে জনগণের রায়কে অস্বীকার করা।


স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদের রাজনৈতিক ভিত্তি আছে, আইনি ভিত্তি নেই এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। গণভোটে সংস্কারের অ্যাজেন্ডাগুলো পাস হওয়ার পর এর রাজনৈতিক ও আইনি ভিত্তি এবং সার্বভৌমত্বের স্বীকৃতি রয়েছে।

জুলাই গণহত্যার বিচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আখতার। বলেন, মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সাজা কার্যকর হতে দেখা যাচ্ছে না। বরং ভয়ংকর অপরাধীদের সাজা কমিয়ে দেওয়া হচ্ছে। এতে বিচার ঝুলিয়ে রাখার চিন্তা সরকারের মধ্যে রয়েছে বলে মনে হচ্ছে।

ভারতের সঙ্গে সমঝোতা করেই বিএনপি ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। তা না হলে ভারতীয় পণ্যের প্রবেশ, করিডোর ও ট্রানজিট বন্ধ করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, তরুণদের রক্তের বিনিময়ে দেশে পটপরিবর্তন হয়েছে। তাঁরা এই পরিবর্তনকে শুধু ক্ষমতার পরিবর্তন হিসেবে দেখতে চাননি। কিন্তু বর্তমান সরকার এটিকে ক্ষমতার পটপরিবর্তন হিসেবে দেখতে চেয়েছে। গত সাত মাসে সরকার তরুণদের জন্য কী করেছে, তা মূল্যায়ন করতে হবে। তিনি গণভোটের রায় বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং দেশের স্বার্থে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান। দেশের সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

নাহিদ বলেন, ‘যদি নদীতে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি পানি না আসে, তাহলে কোনো করিডোর হবে না, ট্রানজিট হবে না। যদি বাংলাদেশের নদীতে পানি না আসে, তবে কোনো ভারতীয় চ্যানেল এ দেশে চলবে না।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

১

আওয়ামী লীগ একটি গোখরা সাপ : পাটওয়ারী

২

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—কক্সবাজারে জাতীয় যুব দিবস পালিত

৩

মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে পোশাক কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

৪

জামায়াত পরাজিত শক্তির সঙ্গে গোপন সম্পর্ক রেখে কাজ করছে: রিজভী

৫

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সার্বিয়ার পুলিশ প্রধান গ্রেপ্তার

৬

পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

৭

বিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে : জামায়াত নেতা এটিএম আজহার

৮

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

৯

উত্তর কোরিয়ার পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চায় তিন দেশ

১০

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে জালিয়াতির অভিযোগে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১১

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১২

২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১৩

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৪

২০১১ সালে খালেদা জিয়া যে পত্রিকা জনসভায় তুলে ধরেছিলেন, তা ছিঁড়লেন রাশেদ: নাসীরুদ্দীন

১৫

গণতান্ত্রিক অধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন-এ বক্তব্য মেনে নেব না: ফরহাদ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত