খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মহালছড়ি চৌংড়াছড়ি মধ্যম পাড়া বেনুবন বৌদ্ধ বিহারের নবনির্মিত সীমাঘর উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সহধর্মিণী চিংম্রাউ মারমা ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে এবং নামফলক উন্মোচন করার মাধ্যমে সীমাঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তাঁর সাথে চৌংড়াছড়ি গৌতম বুদ্ধ বিহারের বিহারধ্যক্ষ আভিঞানা মহাস্থবির, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, কংজপ্রু মারমা, সুইচিংমং মারমা(ক্যজরী), বেনুবন বিহারে বিহারধ্যক্ষ পঞ্ঞা সারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিহারের দায়ক-দায়িকাবৃন্দ এবং পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
সিমাঘর প্রতিষ্ঠাতা ও ভূমি দান করলেন সুইচিংমং মারমা(ক্যজরী) ও মাচিং পরিবার।
অনুষ্ঠানের শুরুতে বৌদ্ধ ভিক্ষুসংঘের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি ও প্রার্থনার আয়োজন করা হয়। নবনির্মিত এই সীমাঘর উদ্বোধন উপলক্ষে এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।