ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত

শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৯:০৮
আজ দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের কাছে চাকুরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও ছবি:
আজ দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের কাছে চাকুরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের ত্যাগের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য কিছুটা কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ, আমরা এমন অনেক মানুষকে স্মরণ করছি, যারা হয়ত আজ এখানে থাকার কথা ছিল, কিন্তু আমাদের মাঝে নেই। যে সকল মানুষ আজ আমাদের মাঝে নেই, তাদের অনুপস্থিতির কারণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি ফ্যাসিস্ট অবস্থা থেকে মুক্তি পেয়েছে।’’ 

শহীদ ও গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনাদের সামনে দেখে আমিও কিছুটা ইমোশনাল বোধ করছি। আমরা আপনাদের আগে বলেছিলাম, স্বাভাবিকভাবেই বড় কিছু অর্জন করতে গিয়ে আমাদের যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছেন—যারা আমাদের মাঝে আছেন এবং যারা নেই—তাদের সবাইকে আমরা স্মরণ করি।’’ তিনি বলেন, পরিবারের যেসব সদস্য দেশের জন্য ও দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

তারেক রহমান বলেন, বিভিন্ন বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী বা সময়মতো সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তারপরও সরকার সেই লক্ষ্য থেকে পিছিয়ে যাবে না। সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধারা যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে যারা জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন—তাদের সবার যে আকাঙ্ক্ষা ছিল, এই সরকার তা বাস্তবায়নে বদ্ধপরিকর। 

নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার দাঁড়িয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি তিনি একটু ভিন্নভাবে দেখতে চান। তিনি বলেন, ‘‘এই মানুষগুলো বা এই পরিবারগুলোর সহযোগিতা ও সমর্থন আছে বলেই সরকার পূর্ণ উদ্যোগে শহীদ ও আত্মত্যাগী মানুষগুলোর আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করছে। কাজেই আমরা নই, বরং আপনারাই হচ্ছেন আমাদের উৎসাহ, উদ্দীপনা এবং শক্তির উৎস।’’ 

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, যত দিন দেশের মানুষ তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখবে, ততদিন এসব পরিবারের সমর্থন ও সহযোগিতা সরকার থেকে পাবে। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তি ও পরিবারের অনেকের অবদান রয়েছে। সরকারের সীমাবদ্ধতা থাকলেও এসব মানুষ ও তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা সবসময় অব্যাহত থাকবে।

শহীদ ও আত্মত্যাগী পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা হয়তো কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তারপরও এতটুকু বলতে চাই, আমাদের অবস্থান থেকে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব।’’ 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত হওয়া পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান করেছেন। এ সময়ে প্রধানমন্ত্রী ১০ জনের হাতে নিজে এই নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

নিয়োগপ্রাপ্তরা হলেন, ‘গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।

জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা দৃষ্টিশক্তিহীন আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম প্রমুখের হাতে প্রধানমন্ত্রী নিয়োগপত্র তুলে দেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীর বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, জুলাই যোদ্ধা কাজী সাইমুম সিরাজ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে গুম-খুনের শিকার ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারি প্রেস-সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, আমরা বিএনপি পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।

জামালপুরে জেলা যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জে বন্দুক নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা, সেই দুই তরুণ গ্রেপ্তার

গাছে চড়ে বাঁচল ৮ বছরের জয়াল, অবশেষে ফিরল মায়ের কোলে

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতে ১৬ গেট খোলার প্রস্তুতি

চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন মডেলে ফেরানোর পরিকল্পনা

গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি

১৯৭১-এর পরাজয় স্মরণ করিয়ে পাক সেনাবাহিনীকে ফজলুর রহমানের কড়া বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

১০

গ্যাস-বিদ্যুৎ সংকট কেন তীব্র, দায় কার? বিএনপি সরকারের সামনে বড় প্রশ্ন

১১

‘আমরা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব’: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

১২

ট্রাম্পের কড়াকড়ির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষকদের টানছে কানাডা

১৩

৬০ পদের বিপরীতে শিক্ষক ২৮, সংকটে কুড়িগ্রামের সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ

১৪

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

১৫

ময়মনসিংহে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬১ বছরের ব্যক্তি গ্রেপ্তার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত